admin

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

কাজীরবাজার সেতু দিয়ে যাত্রী চলাচলে ঝুঁকি

কাজীরবাজার সেতু দিয়ে যাত্রী চলাচলে ঝুঁকি

3

নুরুল ইসলাম
নগরীর যানজট নিরসনের লক্ষ্যে ২০১৫ সালে শেখঘাট এলাকায় সুরমা নদীর নির্মিত হয় দৃষ্টিনন্দন কাজিরবাজার সেতু। উদ্বোধনের পর থেকে নগরবাসীর কাছে প্রথমে সময় কাটানোর স্থান পরে বিনোদন কেন্দ্রে খ্যাত সেলফি ব্রিজ হিসেবে নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই সময় কাটানো মানুষদের পূজি করে সেতু উত্তর-দক্ষিণ পাশে বসানো হয় ৩টি অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর সিএনজি চালকরা চলাচলের রাস্তা দখল করে আড্ডা দিতে দেখা যায়। ব্রিজের দুই পাশে বসানো হয় চটপটি-ফুচকাসহ বিভিন্ন ভাসমান ব্যবসা। এই সকল ব্যবসার আড়ালে চলছে অপরাধ কর্মকাণ্ড। কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসা- ছিনতাই চক্র রয়েছে এই ব্রিজ ঘিরে। এসব কিছুর পিছনে রয়েছে স্থানীয় প্রভাবশালীদের হাত। সন্ধ্যার পর হলেই ব্রিজের ঠিক মুখে জিতু মিয়ার পয়েন্টে রাস্তা দখল করে চেয়ার নিয়ে বসতে দেখা যায় কিছু যুবকদের। তারা যুবলীগকর্মী পরিচয়ে সেখানে বসে আড্ডা দেন। এদিকে ব্রিজের দক্ষিণ পাশে রেলস্টেশন এলাকায় রয়েছে একটি স্ট্যান্ড পরে দক্ষিণ পাশের টেকনিক্যাল রোড সিঁড়ি মুখে ঠিক ব্রিজের উপরে রয়েছে আরেকটি স্ট্যান্ড আর উত্তর পাশের মুখে রয়েছে আরেকটি স্ট্যান্ড। অবৈধ স্ট্যান্ড আর ফুচকা ও চটপটিসহ ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে পুরো ফুটপাত থাকার কারণে সাধারণ মানুষ চলাফেরা করছেন জীবনের ঝুঁকি নিয়ে। ফুচকা ও চটপটিওয়ালারা মানুষের চলাচলের রাস্তা দখল করে বসিয়েছেন চেয়ার। সেই চেয়ারের কারণে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। মানুষ ফুচকা ও চটপটি গাড়ি পাশ দিয়ে না যেতে পারলে গাড়ি চলাচলের রাস্তা দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছেন। পথচারীরা মনে করছেন এধরনের ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
গত বছরের ২৯ মার্চ রাতে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন মুসা কাজিরবাজার সেতুর উপর চটপটির দোকানের সাথে আঘাত পেয়ে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান। যুবলীগ নেতা মারা যাওয়ার পর থেকে দলীও অনেক নেতাকর্মীর তৎপরতায় ব্রিজে কোনো ধরনের দোকান বসতে দেয়া হয়নি। সাথে পুলিশের নজরদারিও ছিলো। তিনমাস ব্রীজের ফুটপাত দখলমুক্ত থাকলেও ফের ব্রিজ চটপটিসহ নানা দোকানে দখল হয়ে গেছে। বৃষ্টি না থাকলে বিকেলের পর পথচারীদের চলাচলে বেগ পোহাতে হয়।
‘সেলফি ব্রিজ’ খ্যাত কাজিরবাজার ব্রিজে বিনোদনপ্রেমীদের সাথে মিশে বিচরণ করছে কিছু দেহপসারণী। খদ্দরদের পছন্দ হলে মোটরসাইকেল কিংবা সিএনজি অটোরিকশা চলে যাচ্ছে অন্যত্র।
ব্রিজ দুই থানার অন্তর্গত হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ সিদ্ধান্ত নিয়ে স্পটে পৌছতে দেরি করায় অবশেষে ঘটনার কোনো চিহৃ খোঁজে পায়না। সরজমিন ঘুরে দেখা যায়, স্পাইসি ফুচকা, ভাই ভাই ফুচকা, শাওন চটপটি ও ফুচকা, মাহিয়া চটপটি, ডিজিটাল চটপটি ও ফুচকা, অলি চটপটি এন্ড ফুচকা হাউজ, ইতি ফুচকা, ইতি ও স্মৃতি চটপটি ও ফুচকা, মুন্না চটপটি, হাফসা চটপটি, সাদিয়া চটপটি, স্পাইসি ফুচকা ২ ও বিসমিল্লাহ স্পেশাল চটপটি সহ অসংখ্য দোকান ১৫ থেকে ৩০টা পর্যন্ত চেয়ার বসিয়ে চলছে রমরমা ব্যবসা। খাবার না খেলে অযথা বসে গল্প করতে দেয়া হয় না। চটপটি ও ফুচকায় নেয়া হচ্ছে দ্বিগুণ দাম।
চটপটি ও ফুচকার দোকানদাররা জানান, পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের চাঁদা প্রদান করে ব্যবসা করছেন। পছন্দের জায়গার জন্য কেউ আবার নির্ধারিত স্থান কিনে রেখেছেন। কোনো ঝামেলা হলে ফোন করার সাথে সাথে তথাকথিত ‘বড় ভাই’রা না কি হাজির হয়ে যান। এসব বড় ভাইদের সাথে পুলিশের দহরমমহরম সম্পর্ক থাকায় তারা নিরাপদে ব্যবসা করছেন।
পথচারীদের চলাচলের জন্য নির্মিত ফুটপাতে চেয়ার বসিয়ে বন্ধ করে দেয়া হয় চলাচল। আর চটপটি-ফুচকাসহ নানা দোকান ব্রিজে যানবাহন চলাচলের স্থানে বসানোর কারণে সড়ক সরু হওয়ায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা। ব্রিজে দুর্ঘটনার আরো কয়েকটি কারণ উল্লেখযোগ্য, কিছু উচ্ছৃঙ্খল তরুণ হাইড্রলিক বাইসাইকেল কেউ আবার মোটরসাইকেল দিয়ে বিভিন্ন ম্যাজিক প্রদর্শনের কারনেও দুর্ঘটনা ঘটছে।
এবিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, সাধারণ মানুষ চলাচলে যাতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্যে রেখে আমরা প্রয়োজনী ব্যবস্থা গ্রণর করবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

1
6