admin

প্রকাশিত: 10:29 PM, September 1, 2024

সিলেট চেম্বারের পরিচালনা পরিষদকে দ্রুত পদত্যাগের আহ্বান

বিএনপি নেতৃবৃন্দের সাথে সিলেটের ব্যবসায়ীদের মতবিনিময়

সিলেট চেম্বারের পরিচালনা পরিষদকে দ্রুত পদত্যাগের আহ্বান

6

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সকল সদস্যদের পদত্যাগের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাতে নগরের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে সিলেট বিএনপির নেতৃবৃন্দদের এ মতবিনিময় সভা মিলিত হয়।

1

এ সময় তাঁরা বর্তমান কমিটির সদস্যদের ‘স্বৈরশাসকের দোসর ও নির্বাচনবিহীন একটি কমিটিতে জুড়ে বসা’ বলে আখ্যায়িত করেন। বক্তারা আরো বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি গঠন করা হয়েছে রাতের আঁধারে। এ কমিটি সাধারণ ব্যবসায়ীদের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। তাঁরা (বর্তমান কমিটি) ব্যর্থ কার্যক্রমের মাধ্যেমে চেম্বারকে কলুষিত করেছেন। আমরা আবারও পরিষদের নেতারা সম্মানের সহীত পদত্যাগ করার জন্য আহবান জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে চেম্বারে নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান ব্যবসায়ীরা। চেম্বারের বর্তমান কমিটির যে ছয়জন পরিচালক সেচ্ছায় পদত্যাগ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের নির্বাচন ছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতার পৃষ্ঠপোষকতায় কিছু ব্যবসায়ী চলতি বছরের ২০ জানুয়ারি সমঝোতার মাধ্যমে ২০২৪-২৬ সাল মেয়াদে সর্বশেষ কমিটি গঠন করেছিলেন। এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির ২২ জনকেই পরিচালক পদে নির্বাচিত করা হয়। এখন দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব চাইছেন সাধারণ ব্যবসায়ীরা।

5

এসময় সিলেটের রাজনীতিবীদরা সিলেটের প্রবীণ ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলুকে আহবান জানান সিলেট চেম্বারের নির্বাচনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য। তার প্রেক্ষিতে আমিরুজ্জামান চৌধুরী দুলু চেম্বারের অধিনস্থ সকল ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা ক্রমে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন বলে আস্বস্থ করেন।

প্রবীণ ব্যবসায়ী ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক পরিচালক হিজকিল গুলজার, মুকির আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী।

4

ব্যবসায়ী লিলু মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান দুদুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

2 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

7 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

1 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

1 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

5 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

6 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 8 শনিবার (২৯ আগস্ট)

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

8 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

1
5