editor
প্রকাশিত: 3:19 PM, September 2, 2024
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : নিজ কলেজের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। রোববার (১ সেপ্টেম্বর) এ ঘটনা হয়।
আহত শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, সম্প্রতি একজন ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের জের ধরে কলেজের খণ্ডকালীন শিক্ষক মহি উদ্দিনকে অব্যাহতি ও ওই ছাত্রীকে শাস্তি দেয়া হয়। রোববার কলেজে শিক্ষকদের স্টাফ মিটিং ছিল। মিটিং চলাকালে হঠাৎ করে কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগত কয়েকজন এসে অব্যাহতি দেয়া ওই শিক্ষক ও ছাত্রীকে এনে সবার সামনে ক্ষমা চাওয়ার দাবী জানান।
এসময় শিক্ষকরা তাদেরকে জানান বিষয়টি মীমাংসিত, তারপরও কোনো দাবী থাকলে তা প্রশাসন ও সকলের অংশগ্রহণে সমাধান করা হবে। রিয়াজ উদ্দিন জানান, তারা এ বিষয়টি না মেনে উত্তেজিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে কলেজে টানানো জাতীয় পতাকা ছিড়ে ফেলে এবং অফিস ভাংচুর করে কলেজের গেইটে অবস্থান নিয়ে গেইট আটকে দেয়।
আমিসহ কয়েকজন শিক্ষক বাইরে বের হতে চাইলে এসব সন্ত্রাসীরা আমাদের উপর চড়াও হয়। তাদের মারপিটের একপর্যায়ে আমি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।
কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, আহত শিক্ষক রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান জানান, আহত শিক্ষক রিয়াজ উদ্দিন রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তা প্রেরক:
মোঃ সামছুল ইসলাম
জুড়ী-মৌলভীবাজার
মোবা: ০১৭৭৬০৮৮৪২৩
তাং:২/৯/২০২৪
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে