editor

প্রকাশিত: 5:59 PM, September 2, 2024

সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিসিকের উচ্ছেদ অভিযান

সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিসিকের উচ্ছেদ অভিযান

উৎফল বড়ুয়া, সিলেট: সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে রোববার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে অম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এসময় সিসিক প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অথচ তাঁদের জন্য লালদিঘিরপাড়স্থ অস্থায়ী হকার মার্কেটের খালি স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে সিটি কর্পোরেশন। নগরীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় নগরজুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

তাই জনস্বার্থে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কয়েকদিন ধরে নগরীতে মাইকিং করা হচ্ছে। সড়ক ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করতে আজ আমরা অভিযান পরিচালনা করেছি। সুন্দর এই নগরী আরো সুন্দর করতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ফুটপাতের ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।

তার পরও কেউ অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মো. আব্দুল্লাহ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলে রাব্বী চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন,

৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজ মিয়া, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৪২নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৪নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মোছা. রুহেনা খানম মুক্তা, ৫ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, ৭নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর নার্গিস সুলতানা,

১৪নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর বাবলী আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না