editor
প্রকাশিত: 6:42 PM, September 3, 2024
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে টেন্ডার ছাড়া লক্ষাধিক টাকার গাছ বিক্রি করে প্রধান শিক্ষক ও প্রাক্তন সভাপতি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। কয়েক মাস পূর্বে বিদ্যালয় আঙ্গিনার আকাশিয়া, জামসহ সতেরটি বৃহদাকার গাছ বিক্রি করা হয়েছে।
তবে প্রধান শিক্ষক টেন্ডার ছাড়া গাছ বিক্রির কথা স্বীকার করেন এবং গাছের টাকা প্রাক্তন সভাপতির কাছে রয়েছে বলে জানান।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসিদ আলী মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এই সুবাদে নিজের প্রভাব বিস্তার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজস করে যুক্তভাবে গাছগুলো বিক্রি করেন। গাছ বিক্রির জন্য কমিটির কোনো রেজ্যুলেশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা ইউএনও’র কোনো অনুমতি ছাড়া আকাশিয়া,
জামসহ বিভিন্ন প্রজাতির বড় বড় আকৃতির সতেরটি গাছ এক লক্ষ টাকায় বিক্রি করেন। বিক্রিকৃত গাছের টাকা প্রধান শিক্ষক ও প্রাক্তন সভাপতি নিজেরা ভাগ করে নিয়েছেন। গাছের এই টাকার বিন্দুমাত্রও বিদ্যালয় কাজে ব্যবহার করেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মো. সায়েদ মিয়া জানান, কোনো রেজ্যুলেশন ও টেন্ডার ছাড়া গাছ গুলো বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। কমিটিতে থাকাকালীন সময়ে স্কুল ফান্ডের হিসাব নিকাশ চাইলেও পাওয়া যেতো না। তাদের ধাপট ছিল প্রবল। সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্যও করেছেন। ফলে পড়াশুনা থেকে শুরু করে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ভালো নেই।
মাধবপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, অবৈধভাবে গাছ বিক্রি করে টাকা আত্মসাতের বিষয়ে প্রধান শিক্ষক প্রাক্তন সভাপতির বিরুদ্ধে মামলা করার কথা রয়েছে। প্রাক্তন সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান থাকলেও এলাকার একটি মামলার কারনে তিনি আত্মগোপনে রয়েছেন।
তবে বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষকের ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি রয়েছে। তিনি গাছ বিক্রিই নয়, স্কুল ফান্ডের টাকাও ইচ্ছেমতো খরচ করছেন। তাছাড়া বিদ্যালয়ে প্রতিদিন দেড়, দু’ঘন্টা দেরিতে আসেন। এতে পড়াশুনার মান খুবই নিম্নগামী।
অভিযোগ বিষয়ে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বলেন, সতেরটি গাছ বিক্রি করেছেন প্রাক্তন সভাপতি আসিদ আলী। বিক্রিকৃত গাছের ৬২ হাজার টাকা উনার কাছে জমা রয়েছে। তবে বক্তব্য জানতে আসিদ আলীর মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান আহবায়ক জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়ের গাছ বিক্রির বিষয়ে তাদের কিছুই জানা নেই।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে