editor
প্রকাশিত: 3:26 PM, November 29, 2020
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের আথাইনগীরিতে গোপলা নদীতে ভেসে উঠেছে একটি লাশ। স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। লাশটির গলায় বাঁধা রয়েছে দুইটি পঞ্চাশ কেজি ওজনের বালির বস্তা। লাশটির গায়ে ছিল সবুজ একটি হাফ পেন্ট।
গত ২৮ জুলাই রাতে স্থানীয়রা এই লাশটি ভাসমান অবস্থায় মাঝ নদীতে দেখতে পান। ধারণা করা হচ্ছে আনুমানিক ৫ থেকে ৬দিন পূর্বে কেউ পরিকল্পিভাবে হত্যা করে লাশটি নদীতে ফেলে যায়। লাশটি গলে যাওয়ায় সিআইডির ক্রাইমসিন টিম লাশটির ময়নাতদন্তের সময় ফিঙ্গার প্রিন্ট নিতে অক্ষম হন। তবে পরিচয় সনাক্তের জন্য ডিএনএ সংরক্ষণ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই জিয়াউল ইসলাম লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বার ৩৬/১৭৯।
পুলিশ দীর্ঘ কয়েকমাস তদন্ত করে মামলাটির কোন কুলকিনারায় নিয়ে আসতে পারে নি। পরে গত গত ৬ অক্টোবর মামলাটির তদন্তভার আসে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)র কাছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।
মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি মৌলভীবাজারের এসআই মো. সায়েক আহমদ বলেন, সিআইডি মামলাটি তদন্তভার পাওয়ার পর স্থানীয়ভাবে অনেক খোঁজ খবর নিয়ে লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনভাবেই কেউ লাশটির পরিচয় সনাক্ত করতে পারছে না। লাশটি গলে যাওয়ায় ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করা সম্ভব হয়নি। তবে আমরা আশপাশের সকল থানায় চিঠি দিয়েছি, এই সময়ে এই বয়সের কেউ মিসিং আছেন কি না। কেউ লাশটির পরিচয়ের সন্ধান পেলে, সিআইডিকে তথ্য দিয়ে সহযোগীতা করতে পারেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন