editor
প্রকাশিত: 10:16 PM, September 4, 2024
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ১১ মাস ধরে চলা এ যুদ্ধ শুরু হওয়ার পরই গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। তাদের অবরোধের কারণে ছোট্ট এ উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ হয়ে যায়।
এতে করে অতি প্রয়োজনীয় জিনিসপত্রও পাচ্ছেন না সেখানকার সাধারণ মানুষ। তবে নিজ থেকেই উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছেন অনেকে।
তাদেরই একজন সাবির দাওয়াস। তিনি কাঠ এবং পুরোনো কাপড় দিয়ে জুতা তৈরি করে সেগুলো অন্যদের দিচ্ছেন।
সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক সাবির দাওয়াসের কাঠ থেকে জুতা তৈরির একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তিনি ছোট কাঠের একটি টুকরাকে ঘষে ঘষে গোল করছেন। এরপর সেটিতে পেরেক দিয়ে লাগিয়ে দিচ্ছেন কাপড়।
https://twitter.com/QudsNen?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1831235676966138270%7Ctwgr%5E5a8844d4f19ccf81b7d3f9336cb06f51d8ef8a52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F304372
গত ১১ মাসে দখলদার ইসরায়েলের সেনাদের বর্বর হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ২০ হাজার মানুষ।
পুরো বিশ্ব থেকে হামলা বন্ধের জন্য বলা হলেও এতে কর্ণপাত করছে না দখলদার ইসরায়েল। ইসরায়েলি দখলদার সেনাদের হামলায় এখনো প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।
গত দুই তিন মাস ধরে গাজায় যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে চুক্তিটি হচ্ছে না।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না