editor
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রোববার গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।
বাংলাদেশের জাতীয় মিডিয়া কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সৈয়দ তারেক হোসেন এ কথা জানান।
এ পরিপ্রেক্ষিতে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় দূতাবাসের হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যেকোনো আগ্রহী ব্যক্তি গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। গণশুনানিতে রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
সৈয়দ তারেক হোসেন বলেন, দূতাবাসে অভিযোগ বক্স রাখা হবে। সেখানে প্রবাসীদের মতামত ও পরামর্শ, অভিযোগ গ্রহণ করে কনস্যুলার সেবার মান বৃদ্ধি করা হবে।
রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী সংবাদকর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, আল-আমিন রানা, সাদেক রিপন, মোহাম্মদ হেব্জু মিয়া ও মহসিন পারভেজ প্রমুখ।
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬