editor

প্রকাশিত: 4:22 PM, November 29, 2020

হাউজিং এস্টেটে একই রাতে তিন বাসায় চুরি

হাউজিং এস্টেটে একই রাতে তিন বাসায় চুরি

নিজস্ব প্রতিনিধি

সিলেট নগরীর হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাত্র এক ঘণ্টার ভেতরেই চোর দল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশিকুর রহমান চৌধুরীর ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী ফ্ল্যাটেরও তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে চোর। ওই ফ্ল্যাটের বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল। তার তেমন কিছু খোয়া যায়নি। একই সময়ে হাউজিং এস্টেট এলাকার সাম্মাদ রেজা তাকিমের বাসায়ও চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তার বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী জানান, রাত ৯টার দিকে হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলার বাসিন্দা আশিকুর রহমান চৌধুরী পরিবারসহ এক আত্মীয়ের জানাজা পরবর্তী খোঁজখবর নিতে তাদের বাসায় যান। এরপর রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন বাসার সবকিছু তছনছ করে রাখা। চুরির বিষয়টি নিশ্চিত হলে খোঁজ করে দেখেন প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়া, উপরের তলায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার তালাও ভাঙ্গা। তবে বাসাটি খালি থাকায় কিছুই নিয়ে যেতে পারেনি। তবে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখে চোরেরা। শফিউল আলম নাদেল বর্তমানে সপরিবারে ঢাকায় অবস্থান করছেন।
কাউন্সিলর কয়েস লোদী জানান, গত রাতে একাধিক বাসায় চুরির ঘটনা ঘটে। নিশ্চয় এটি শক্তিশালী কোন সিন্ডিকেট। না হয় একই রাতে একটি সুরক্ষিত এলাকায় কিভাবে একাধিক চুরির ঘটনা ঘটে। কাউন্সিলর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বাসাটি পরিদর্শন করেছে। জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। কাউন্সিলরের পাশাপাশি ওসিও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন