admin

প্রকাশিত: 6:54 PM, September 6, 2024

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর

সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর

2

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদের বাকী সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম সাইফুর রহমান তালুকদার।

8

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর অব্যহতিপত্র গৃহীত হওয়ায় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়।

3

সাধারণ সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য আব্দুল বাসিত। সভায় তিনটি শোক প্রস্তাব গৃহীত হয়।এগুলো পাঠ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের শহীদদের স্মরণে শোক প্রস্তাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ ও সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা ও সুরা ফাতেহা পাঠ করা হয়।

সাধারণ সভায় দীর্ঘদিন থেকে অসুস্থ ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন তাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং প্রবাসগমন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য (সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য) শ্রী আশীষ দে কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,নতুন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব,ক্লাব সদস্য শিব্বির আহমদ ওসমানী,মো: সাইফুল ইসলাম, শ্রী আশিষ দে,ফারহানা বেগম হেনা,দেবব্রত রায় দীপন, মো: কামরুল আলম, সাদিকুর রহমান চৌধুরী,শাজাহান শাহেদ, মো: আলমগীর আলম, মো: আব্দুল বাসিত, এম এ ওয়াহিদ চৌধুরী, তাসলিমা খানম বীথি, মোশাররফ হোসেন সুজাত, মো: মোশাহিদ আলী, তারেক আহমদ খান, লোকমান হাফিজ, দেলোয়ার হোসেন মান্না,শাহীন আহমদ, ইফতেখার শামীম, আব্দুল হান্নান,শাহিদ আহমদ হাতিমী,হেনা মমো ,মাসুম বিল্লাহ ফারুকী,সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।

5

সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল দায়িত্বপালনে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি একটি টেকসই গতিশীল প্রেসক্লাব গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2