editor
প্রকাশিত: 6:59 PM, September 6, 2024
পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়েছে সরকার। তবুও খুচরা বাজারে আগের সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে এই পণ্য।
দেশে আলু এবং পেঁয়াজের বিদ্যমান বাজারমূল্য ও সরবরাহ বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা পর্যালোচনা ক্রমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলু আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার পাশাপাশি ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে।
এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের প্রস্তাবনা মোতাবেক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
এর একদিন পরে আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের মতো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আলুও আগের মতো ৬০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।
পাইকারি বাজার থেকে পেঁয়াজ, আলু কিনে এনে মালিবাগের স্থানীয় মুদির দোকানে বিক্রি করেন খোরশেদ আলম নামের এক বিক্রেতা। আজকের বাজারে এসবের দাম বিষয়ে তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই খুচরা বাজারে পেঁয়াজ ১২০ টাকায় এবং আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আজও সেই দামই চলছে। পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়েছে সরকার তা শুনেছি কিন্তু বাজারে এর প্রভাব পড়তে আরও কিছুদিন সময় লাগবে। কারণ আমি বেশি দামেই পাইকারি বাজার থেকে কিনে এনেছি। যে পরিমাণ মাল এনেছি এটা আরও ৩/৪ দিন চলবে আমার দোকানে। এটা শেষ হলে ফের মাল আনবো, তখন যদি কম দামে পাই তাহলেই কম দামে বিক্রি করব।
মগবাজার এলাকায় বসবাস করেন সাজ্জাদ হোসেন নামে এক বেসরকারি চাকরিজীবী। তিনি বাজারে এসে অন্যান্য পণ্যের সঙ্গে আলু ও পেঁয়াজও কিনেছেন। বাজারে এই দুই পণ্য বাড়তি দাম বিষয়ে তিনি বলেন, আজ অনেক দিন ধরে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। সেই আলু কিনতে হচ্ছে ৬০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় এই দুইটি পণ্যের যদি এতটা দাম হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কঠিন হয়ে যায়। সরকারের উচিত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম নির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এদিকে রামপুরা বাজারের ব্যবসায়ী মাসুদ রানা আলু পেঁয়াজের দাম বিষয়ে বলেন, আজ সকালেই আমি পাইকারি বাজার থেকে আলু পেঁয়াজ কিনে এনেছি। পাল্লা হিসেবে (৫ কেজি) কিনে সব খরচ বাদে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ১১০ টাকা।
এখন পরিবহন করে নিয়ে আসার পর খুচরা ১২০ টাকা দরে বিক্রি করছি। একই ভাবে আলুর পাল্লা পড়েছে ৫৫ টাকা এখন আমার দোকানে খুচরা বিক্রি করছি ৬০ টাকায় প্রতি কেজি। আজকে এগুলোর কেনা দাম আগের মতো ছিল, বাজারে যখন কম দামে কিনতে পারবো তখন খুচরা বাজারেও আমরা কম দামে বিক্রি করতে পারবো।
গতকাল পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়ে ট্যারিফ কমিশনের প্রস্তাবনা মোতাবেক এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে পেঁয়াজ, আলু, সার ও কীটনাশকের ন্যায় নিত্যপণ্যের শুল্ক ও মূল্য সংযোজন কর কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এনবিআরকে নির্দেশ দেন।
প্রজ্ঞাপনে আলুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং এর সঙ্গে প্রযোজ্য ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পেঁয়াজের ওপর প্রযোজ্য ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। আশা করা যায়, এসব নিত্যপণ্যের আমদানি শুল্ক ও রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের ফলে আলু ও পেঁয়াজের দাম কমে যাবে এবং ভোক্তাদের স্বস্তি দেবে।
1 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
7 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
3 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
6 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
6 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
1 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 1 শনিবার (২৯ আগস্ট)
1 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।