editor

প্রকাশিত: 7:53 PM, September 6, 2024

বন্যাদূর্গত টিলাগাও ইউনিয়নে ভাটেরিয়ান সিলেটের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বন্যাদূর্গত টিলাগাও ইউনিয়নে ভাটেরিয়ান সিলেটের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাটেরিয়ান সিলেটের উদ্যোগে ও ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সহযোগিতায় কুলাউড়া উপজেলার বন্যাদূর্গত এলাকা টিলাগাও ইউনিয়নবাসীদের মধ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় বাংলাটিলা দাখিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প চলে বিকেল ৪টা পর্যন্ত। ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ১৭জন চিকিৎসক ও ১৫ জন প্রশাসনিক কর্মকর্তা এবং ফার্মাসিস্টদের সম্বনয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের মধ্যে ফ্রি ঔষধপত্র দেওয়া হয়।
ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিএমএস কর্ণেল (অব) ডা. রুকনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, বন্যাদূর্গত মানুষের কল্যাণে ভাটেরিয়ান সিলেট ও ইবনেসিনা হাসপাতাল লিমিটেড এর এই মেডিকেল ক্যাম্প একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি সংশ্লিষ্ট সকলকে এই কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
উদ্বোধনী বক্তব্যে ডিএমএস কর্ণেল (অব) ডা. রুকনুল ইসলাম চৌধুরী বলেন, ইবনেসিনা হাসপাতাল সকল সময় মানুষের কল্যাণে কাজ করে। আগামীতেও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে ইবনেসিনা হাসপাতাল তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী, ইবনেসিনা হাসপাতালের আইসিউ ইনচার্জ মোহাম্মদ মাস্উদ গনি, সিএমও মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, ম্যানেজার এডমিন আলী হায়দার মো. তানভীর, এজিএম এন্ড হ্যাড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা আমীর মো. হামিদ খান, সূরা সদস্য রাজানুর রহমান ইফতেখার, ভাটেরিয়ান সিলেটের উপদেষ্টা একেএম মতিউর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার নায়েবে আমীর মো. জাকির হোসেন, টিলাগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ গোলাম আকবর আফজাল।
ভাটেরিয়ান সিলেটের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান টিপুর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাটেরিয়ান সিলেটের সহ সভাপতি মো. শফিক মিয়া, মো. আহমদ কবির রিপন, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, কোষাধ্যক্ষ মো. লুৎফুর রহমান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খান, প্রচার সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ডা. তোফাজ্জল হোসাইন, ডা. মারুফ মুর্শেদ, ডা. মো. কামরুল ইসলাম সাদী, ডা. আবু আহমদ তানভীর, ডা. মো. আলীম উদ্দিন, ডা. মো. আব্দুর রহমান আরিফ, ডা. মো. আব্দুর রহমান ফিরোজ, ডা. ইমরান মুজিব, ডা. উম্মে হানী বুশরা, ডা. নাঈমা আক্তার, ডা. মো. জহুরুল ইসলাম।
দেশী-প্রবাসী ভাটেরিয়ান ও ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং বাংলাটিলা দাখিল মাদ্রাসার সুপার ও শিক্ষকবৃন্দ সহযোগিতা প্রদান করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়