editor

প্রকাশিত: 9:01 PM, September 6, 2024

ডা. বীরেন্দ্র চন্দ্র দেব স্মরণে শোক সভা

ডা. বীরেন্দ্র চন্দ্র দেব স্মরণে শোক সভা

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা শাখার আয়োজনে দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ডা. বীরেন্দ্র দেব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ. এ. এম. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি ডা. শরীফ শাহরিয়ার চৌধুরী এবং ডা. সুব্রত তালুকদার পিংকুর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ও মৌলভীবাজার শাখার সভাপতি ডা. ছাদিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ হোমিপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এম. এন. আলী, সৈয়দ নবীব আলী কলেজের সাবেক সহকারি অধ্যাপক ডা. রতীশ চন্দ্র চন্দ, বিশেষ্ট হোমিও চিকিৎসক ও গবেষক ডা. মোহাম্মদ ফরহাদ, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম, বাহোপ সিলেটের সাধারণ সম্পাদক ডা. আবুল হাসান চৌধুরী।
স্মরণ সভায় প্রয়াতের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, ডা. বীরেন্দ্র দেব ছিলেন সিলেটের একজন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ হোমিও চিকিৎসক ও সংগঠক। তার মৃত্যুতে সিলেটবাসী হারাল একজন গুণী চিকিৎসককে এবং পরিষদ হারাল সুযোগ্য এক অভিভাবককে। তিনি ছিলেন বটবৃক্ষের মতো বহুগুণে গুনান্বিত। চিকিৎসার পাশাপাশি তিনি গরীব ও মেহনতী মানুষের জন্য রাজনীতি করতেন। তিনি ছিলেন অতিথিপরায়ন, বন্ধুবৎসল, বৃক্ষপ্রেমিক, সাহসী ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব। দেশের যে কোনো সংকটকালীন সময়ে সামাজিক ও মানবিক কাজে অগ্রগণ্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সুবক্তা ছিলেন।
প্রয়াতের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ডা. এম. এ মালিক, ডা. মালা রানী দে, ডা. দিলীপ কুমার দাস, ডা. দিলীপ কুমার রায়, অধ্যক্ষ প্রাণকান্ত দাস, ডা. এম কে খান, ডা. গিয়াস উদ্দিন, ডা. মো. মহি উদ্দিন, ডা. গোপীকা রঞ্জন চক্রবর্তী, ডা. জলি রানী চৌধুরী, ডা. বিউটি দেব, ডা. প্রকৃতি রানী দেব, ডা. বিপ্লব দেব, ডা. দিলীপ কুমার সাহা, ডা. মো. ফয়জুল হক, ডা. বাবলী দেবী সিনহা, ডা. আবুল হোসেন, ডা. আসমা বেগম, ডা. সুনীল কুমার দাস, ডা. জন্টু চন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়