editor

প্রকাশিত: 1:09 AM, September 8, 2024

জৈন্তাপুরে অশ্রুসিক্ত নয়নে শিক্ষককে বিদায় জানাল শিক্ষক-শিক্ষার্থীরা

জৈন্তাপুরে অশ্রুসিক্ত নয়নে শিক্ষককে বিদায় জানাল শিক্ষক-শিক্ষার্থীরা

জৈন্তাপুর প্রতিনিধি: দেশের বর্তমান প্রেক্ষাপটে  অনিয়ম দুর্নীতির অভিযোগের কারণে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষকদের পদত্যাগ আলোচনায় রয়েছে। ঠিক সেই সময়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় শত শত শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: রেজিয়া বেগম।

অশ্রুসিক্ত নয়নে ফুল দিয়ে বরণ করে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শেষ বিদায় জানানো হয় তাকে। একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন শ্রদ্ধা-ভালোবাসা অনুকরণীয় থাকবে বলে মনে করছেন এলাকাবাসী। কর্মজীবন শেষে নিয়ম অনুযায়ী প্রত্যেক চাকরিজীবীকে নিদিষ্ট একটা সময়ে অবসর নিতে হয়। কর্মগুণে সেই বিদায় যেমনি স্মৃতি হয়ে থাকে, তেমনি ভালোবাসায় মুগ্ধতা ছড়ায়। এভাবেই প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর)  দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী নাছিরউদ্দীন সহ অন্যরা বলেন, তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, স্যারের স্মৃতি ভোলার নয়।
প্রিয় স্যারের প্রতি আবেগ অনুভূতির প্রকাশ করেন ছোট ছোট সোনামনিরাও। বিদ্যালয়ে চতুর্থ ও ৫ম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আজকের পর থেকে স্যারকে আর স্কুলে দেখবো না। এটা খুবই কষ্টের।

রেজিয়া বেগমের শূন্যতা কখনই পূরণ হবার নয় বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ  । তিনি বলেন, রেজিয়া বেগম অনেক ভালো শিক্ষক ছিলেন। তার মতো এমন একজন শিক্ষক পেলে আরও ভালো হবে।

৪০ বছরের কর্মজীবনে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসার স্মৃতিচারণ করতে গিয়ে কেদে ফেলেন রেজিয়া বেগম । আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি তাদের (শিক্ষার্থীদের) কিছুই দিতে পারিনি। কিন্তু তারা আমাকে এভাবে সম্মান করবে তা কখনও ভাবিনি। এটা আমার জন্য গর্বের ও আনন্দের। যা বাকী জীবনে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

জানা গেছে ১৫ এপ্রিল  ১৯৮৪ সনে উপজেলার হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশা শুর করেন। ৪ বছর পরে তিনি সরকারি নিয়মঅনুযায়ী বদলি হয়ে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর গত ১৯ আগস্ট ২০২৪ ইং তিন অবসর গ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিতি প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, একজন শিক্ষককে এভাবে সম্মান জানানোর উদ্যোগ প্রশংসণীয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। শিক্ষকের এই বিদায় অনুষ্ঠান তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র দেব এর পরিচালনায় ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মৌঃ মুহিবুর রহমান এর সভাপতিত্বে , বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশন( ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা শিক্ষা অফিসার জাবেদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলহাস, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ,  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,   আসাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দু শহিদ, রনিফোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহমেদ, যাত্রাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কটন রাম দাস, শাহজালাল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম,
সহকারী শিক্ষক জহির উদ্দিন,  সেলাল আহমদ,মোঃজাকারিয়া, প্রমেশ দেবনাথ,আইসিটি শিক্ষক আমিনুর রশিদ,হাজেরা বেগম,রহিমা বেগম, জুসনা বেগম, রেখা বেগম, রিপা রানি দাস,পারবিন হেনা,রেখা রানি ভট্টা চার্য,হাম্মাদ, হাজেরা বেগম , সালমা,বেগম,  লাইব্রেরিয়ান শিক্ষক কামরান আহমদ, ইউপি সদস্য মছদ্দর আলী, ইউপি সদস্য শরিফুল ইসলাম, সমাজসেবি মোক্তার আহমদ, জহির উদ্দিন, আমির উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,সোহেল আহমদ,সোহেল ফারুক,  মইনুল, আব্দুল জব্বার, জবাবে আহমদ, আব্দুর নুর, রাদেক আহমেদ, আরিফ আহমদ,ফলিক আহমদ,বাপ্পু,  ইকবাল,মাহবুব, সায়েম,কামিল, ডন বিশ্বাস,নাহিদ আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়