editor
প্রকাশিত: 7:11 PM, September 8, 2024
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চার বাংলাদেশি ও তাদের এক আশ্রয়দাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার কলকাতার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ পুলিশ বলছে, মোহিনীগঞ্জে গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন হৃদয় বর্মণ (১৭), তুলা বর্মণ (২০), অন্তর বর্মণ (১৯) এবং লিপু রায় (২৯)।
এই চার বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে মোহিনীগঞ্জের বাসিন্দা অচিন্ত্য বর্মণকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একটি সূত্র বলেছে, ওই বাংলাদেশিরা বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমান্ত লাগোয়া মোহিনীগঞ্জ গ্রামে আশ্রয় নেন।
পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ওই বাংলাদেশিদের।
জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা পুলিশকে বলেছেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মসংস্থানের সমস্যায় পড়েছেন তারা। যে কারণে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে কলকাতায় পাড়ি জমিয়েছেন তারা।
তবে তাদের পশ্চিমবঙ্গে যাওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে রায়গঞ্জ পুলিশ।
গ্রেপ্তারকৃতদের একজন বলেন, ‘‘আমরা দিনাজপুরে থাকি। সেখানকার একটি বাড়িতে আমি ঘুমাচ্ছিলাম। পুলিশ আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। বাংলাদেশে কাজের সংকট তৈরি হয়েছে।
কী খাব বুঝে উঠতে পারছি না। সেই কারণে এ দেশে এসেছি। দশ-পনেরো দিন আগে এ দেশে এসেছিলাম। এখানে তো কেউ নেই।’’
তিনি বলেন, কলকাতার বিভিন্ন স্টেশনে রাত কাটিয়েছি। বাড়িতে মা-বাবা রয়েছেন। এ দেশে এসে ভেবেছিলাম কাজ পাব। কিন্তু পাইনি। আগে জানলে আসতাম না।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না