admin

প্রকাশিত: 5:34 PM, November 29, 2020

কাকুয়ারপারের অজিফা বেগম এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন

কাকুয়ারপারের অজিফা বেগম এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন

নিজস্ব প্রতিবেদক

সিলেট শহরতলীর কাকুয়ারপাড় এলাকার বাসিন্দা অজিফা বেগম এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ উঠেছে। অজিফা বেগমের বক্তব্যের সাথে এলাকার মানুষের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছেন কাকুয়ারপার পঞ্চায়েত কমিটির উপদেষ্টা আফরোজ আলী। রোববার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আফরোজ আলী বলেন, গত রোববার সংবাদ সম্মেলন করে আমিসহ এলাকাবাসীর বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছেন কাকুয়ারপাড়ের বাসিন্দা অজিফা বেগম। অজিফা বেগম এলাকায় একজন অত্যাচারী মহিলা হিসেবে পরিচিত। নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এয়ারপোর্ট থানার সাবেক এএসআই ও সিলেটের আলোচিত রায়হান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আশেক এলাহীর সঙ্গে সংখ্যতা গড়ে দীর্ঘদিন এলাকার লোকজনকে নানাভাবে হয়রানি করেছেন অজিফা।
তিনি বলেন, আমাদের গ্রামে সরকারি ভূমি রয়েছে। আজ থেকে ১৫ বছর আগে ওই ভুমি পরিত্যক্ত থাকায় আমিসহ এলাকার মানুষ অস্থায়ী ভিত্তিতে দোকান ঘর নির্মান করি। অজিফা বেগম জমি কিনলেও তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। সম্প্রতি স্থানীয় কাকুয়ারপাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে ব্যবহারের জন্য আমি ওই ভুমিটি ছেড়ে দেই। এতে অজিফা বেগম আমার উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। আমাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেন। এমনকি আদালতে মামলাসহ থানায় জিডি করেন।
আফরোজ আলী বলেন, অজিফা বিভিন্ন সময়ে এলাকার মানুষের বিরুদ্ধে জিডি দায়ের করে হয়রানি করে থাকেন। তার বিষয়ে গত ১১ নভেম্বর এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনষ্ঠানে পুলিশ কমিশনারের নিকট ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান অভিযোগ দিয়েছেন। কাকুয়ারপাড় এলাকার ৬৩ জন নাগরিকের সাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও কমিশনারকে দেওয়া হয়েছে। স্মারকলিপিতে এলাকার মানুষ অজিফা ও তার মেয়ে রোমানা বেগমের বিতর্কিত কর্মকান্ড সর্ম্পকে অভিযোগ করেছেন। স্মারকলিপি প্রদানের ঘটনায় ক্ষুব্ধ হয়ে অজিফা আমার ও কাকুয়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক নজমুল আলম এবং যুগ্ন সাধারন সম্পাদক শাহেদ আলীর বিরুদ্ধে নানা অপপ্রচার করছেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রুবেলের সঙ্গে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছিল অজিফার মেয়ে রোমানার। পরে রোমানা স্বামীর ঘর থেকে চলে আসে। এখন কাবিন নামার টাকার জন্য রুবেল ও তার পরিবারকে হেনস্থা করছে। অজিফার বড় ছেলে অপু মাদকাসক্ত। সে এলাকায় বহিরাগতকে নিয়ে মাদকের হাট বসায়। অপু ও তার সহযোগীদের কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অজিফার ছোট ছেলে রফু সম্প্রতি পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগ পেয়েছে। রফু এখন গ্রামের মানুষের বিরুদ্ধে পুলিশকে ভুল বুঝিয়ে ফায়দা হাসিল করতে চাচ্ছে। সংবাদ সম্মেলনে আফরোজ আলী অজিফার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কমিশনারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, কাকুয়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. নজমুল আলম, যুগ্ন সম্পাদক শাহেদ আলী, কোষাধ্যক্ষ উস্তার আলী এবং দফতর সম্পাদক লিটন কুমার দেব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন