editor
প্রকাশিত: 9:08 PM, September 9, 2024
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার কৌলা ও ব্রাহ্মণবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার সকালে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু মিয়া, আনোয়ার, রায়না বেগম ও আলাউদ্দীন।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কুলাউড়া ক্যাম্পের মেজর রিয়াদ, ক্যাপ্টেন আদনান। অভিযানকালে থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- কৌলা ও ব্রাহ্মণবাজারে মাদকের ব্যবসা ও সেবন চলছে।
এ সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৭২ পিস ইয়াবা ও ৩১ হাজার ৬৫০ টাকাসহ ১৪টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে