editor
প্রকাশিত: 8:46 PM, November 29, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটে লাইসেন্সবিহীন ও ফার্মাসিষ্টবিহীন ঔষধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান। আজ রবিবার চৌহাট্টা পয়েন্ট, ষ্টেডিয়াম মার্কেট, খাদিমনগর, বটেশরে এই অভিযান পরিচালনা করা হয়। এই বিষয়ে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, অভিযানের সময় লাইসেন্সবিহীন ও ফার্মাসিষ্টবিহীন ঔষধের দোকান এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশন বিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার দায়ে ৮টি ফার্মেসীকে মােট ৭৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
নগরীর চৌহাট্টা পয়েন্টের মেসার্স সিলেট ফার্মা, মেসার্স মেডি ম্যাক্স-০২, মেসার্স মেডিমার্ট নামীয় ঔষধের দোকানগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস’র উপস্থিতিতে এবং সদর উপজেলার বটেশ্বরে মেসার্স পিংকি ফার্মেসী, মেসার্স জুনেদ ফার্মেসী, ইনডেক্স ল্যাবরেটরীজ আরোগ্য হোমিও হল এবং আল মারজান ফার্মেসী, খাদিমনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়। লাইসেন্সবিহীন ও ফার্মাসিষ্টবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ বিক্রয়কারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন