editor
প্রকাশিত: 7:31 PM, September 10, 2024
জাতীয় নিরাপত্তাকে লক্ষ্য করে যে কোনো ধরনের সাইবার হামলা ঠেকাতে ৫ হাজার সাইবার কমান্ডো নিয়োগ করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমান্ডোরা সবাই ইন্টারনেট ও সাইবার সুরক্ষা বিষয়ক ইস্যুগুলোতে উচ্চমাত্রায় প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা।
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নয়াদিল্লিতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। অমিত শাহ বলেন, “প্রত্যেক কমান্ডারকে নিয়োগ দেওয়া হবে ৫ বছরের জন্য। নিয়োগের আগে তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, তাতে তারা ভারতের নিরাপত্তাকে কে লক্ষ্য করে যে কোনো সাইবার হামলা সহজে ঠেকিয়ে দিতে পারবেন বলে আমরা আশা করছি। সাইবার নিরাপত্তাকে সুরক্ষিত না করে জাতীয় নিরাপত্তার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।”
বক্তব্য দেওয়ার পাশপাশি এ দিন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের ‘সাসপেক্ট রেজিস্ট্রি’ শাখার উদ্বোধনও করেন অমিত। অপরাধ এবং আর্থিক প্রতারণায় সংশ্লিষ্টদের নাম, পরিচয়, তারা কোন রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা— এসব তথ্য অনুপুঙ্খভাবে সংরক্ষণ করাই হবে এ বিভাগের কাজ।
“অনেক সময় রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর সরকারের কাছ থেকে সন্ত্রাসীদের তথ্য পাওয়া যায় না। ফলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিলম্ব হয়। কিন্তু এখন আর সেই দিন নেই। আমাদের সাসপেক্ট রেজিস্ট্রি শাখা রয়েছে। রাজ্য সরকার যদি সন্ত্রাসীদের তথ্য খাদ্যগুদামেও রেখে দেয়, তাহলেও সমস্যা নেই। আমাদের কাছে তথ্য থাকবে।”
সাসপেক্ট রেজিস্ট্রির সঙ্গে এদিন সমন্বয় প্ল্যাটফরম নামে আরেকটি শাখাও উদ্বোধন করেন অমিত। এটি মূলত সাইবার অপরাধ মোকাবিলার জন্য একটি সমন্বিত তদন্ত শাখা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়