editor

প্রকাশিত: 8:29 PM, September 10, 2024

শান্তিগঞ্জের দরগাপাশায় বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জের দরগাপাশায় বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়নের বাংলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা মো. আবদুল হেকিমের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।

বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ‘স্বৈরাচার খুনি হাসিনা গত ১৬ বছরে দেশকে লুটপাট করে দেওলিয়া করে দিয়েছে। দেশে গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে দেশকে ধ্বংস করে দিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে। দেশে ছাত্র-জনতা সমর্থিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা পালন করবো। দেশের শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল নেতৃবৃন্দ কাজ করে যাবেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি দখল, লুটপাট করে তাকে ধরে স্থানীয় বিএনপির সাথে যোগাযোগ করে আইনে সোপর্দ করবেন।’

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা হাজি জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।

সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, সদস্য শহিদুল ইসলাম মুন্সি, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ডা. জিল্লুর রহমান, যুবদল নেতা সিজিল আহমদ রনি, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আখতারুজ্জামান বাবুল,

হোসাইন আহমদ, নজরুল ইসলাম, আবদুল মুমিন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিক উদ্দিন, যুবদল নেতা আলাউদ্দিন আলাল, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আবু তাহের ইমন, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পু, ছাত্রদল নেতা আল আমিন, যুবরাজ চৌধুরী ও ইমাদ হোসেন ইমন।

এর আগে দরগাপাশা ইউনিয়ন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও ৬ নং ওয়ার্ড যুবদলের প্রয়াত সভাপতি জিলু উদ্দিন স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল করিম মাসুমের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন। সভা শেষে বিএনপির প্রয়াত এই দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী দেলোয়ার হোসেন।

এসময় জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শামসুদ্দিন, যুগ্ম সম্পাদক লিটন তালুকদার, তাজ উদ্দিন খায়রুজ্জামান মামুন, প্রচার সম্পাদক ফারুক মিয়া, যুবদল নেতা এলখাছ মিয়া, ছব্বির আহমদ, মজির উদ্দিন, আনোয়ার হোসেন, এবাদ রহমান, মশাহিদ,আজিজুল হক, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা ইমাদ উদ্দিন, ছাদিকুর রহমান, জাহেদ আলম, ঈসমাইল আহমদ, ওলিউর রহামান, মোশাররফ হোসেন রুপন মিয়া ও রিজুল আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে