editor

প্রকাশিত: 8:53 PM, September 10, 2024

শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে : বিভাগীয় কমিশনার সিলেট

শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে : বিভাগীয় কমিশনার সিলেট

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। তিনি শিশুদের প্রতি সহিংসা বন্ধ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে সবাইকে আহবান জানান।

তিনি গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইউনিসেফ সাহায্যপুষ্ট এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিল্ডেন প্রকল্পের আওতায় শিশুর বিরুদ্ধে সংহিসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এপিসি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা, চীফ অব ইউনিসেফ ফিল্ড অফিস সিলেটের কাজী দিল আফরোজা ইসলাম।

“চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার।

চাইল্ড রাইট ফেসিলেটেটর পিয়াংকা রায় এর পরিচালনা অনুষ্ঠানে সিলেটে সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন জেলার উপ-পরিচালক সহ বিভন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিসেফ প্রতিনিধিগণ, প্রকল্প টীম এশিয়াটিক, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রচারণার মাধ্যমে শিশুর বিরুদ্ধে সংহিসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে “চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” প্রদর্শন করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়