editor
প্রকাশিত: 10:04 PM, September 10, 2024
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রায় ১০ সহস্রাধিক কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কৃষি বিভাগের মতে ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ হাজার হলেও কৃষি বীজ পেয়েছেন মাত্র ১১শ’ জন কৃষক। বন্যায় ক্ষতিগ্রস্থ অনাবাদি জমি নিয়ে দিশেহারা হয়ে কৃষকরা।
জানা যায়, টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ধলাই নদীর ভাঙ্গনে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে। বন্যার প্রবল স্রোতে রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলের বিস্তীর্ণ মাঠ নিমজ্জিত ও ক্ষতিগ্রস্ত হয়।
কৃষকের রোপিত আমন ক্ষেত, বীজতলা, আউস ধান ও শাকসবজি নিমজ্জিত হয় এবং সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে কমপক্ষে দশ হাজারেরও বেশি কৃষক সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
তবে উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষক ৮ হাজার ৫শ’ জন। এই ক্ষয়ক্ষতির বিপরীতে কৃষি বিভাগ উপজেলায় মাত্র ১১শ’ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন বীজ বিতরণ করেছে।
পতনঊষারের কৃষক মানিক মিয়া, আব্দুল করিম, সোহেল আহমদ, শমশেরনগরের সুফি মিয়া বলেন, বন্যায় আমাদের রোপিত আমন ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এখন আর বীজ ও ধানের চারাও নেই। আমন জমি এখন রয়েছে পরিত্যক্ত।
এবছর ক্ষেত না হওয়ায় ফসল পাওয়া যাবে না, সারা বছরই চাল কিনতে হবে। আবার ধানক্ষেত না হওয়ায় গো-খাদ্য সংকটও চরমে পৌঁছাবে। ক্ষতিগ্রস্ত এসব প্রকৃত কৃষকদের সরকারিভাবে সকল ধরণের প্রণোদনা প্রদানের দাবি জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, সর্বশেষ তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক সাড়ে ৮ হাজার। এরমধ্যে ১১শ’ জন কৃষককে প্রণোদনা হিসাবে বীজ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের রবি মৌসুমে ও শাক সবজির জন্য বীজসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এছাড়াও যেসব কৃষক বীজ পাননি তারা অফিসে আসলে সবজি বীজ দেয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন