editor

প্রকাশিত: 10:17 AM, September 11, 2024

থেমে নেই ‘চিনি’ চোরাচালান, এবার নিয়ন্ত্রণে কারা?

থেমে নেই ‘চিনি’ চোরাচালান, এবার নিয়ন্ত্রণে কারা?

দীর্ঘদিন থেকে ভারত থেকে চোরাই পথে আসা চিনিতে সয়লাব সিলেটের বাজার। এত দিন চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের অনেক নেতা-কর্মী। কিন্তু ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।

এ দিন থেকেই আত্মগোপনে ‘বুঙ্গার চিনি’র এই কারবারিরা। কিন্তু তারপরও থেমে নেই সিলেট সীমান্ত দিয়ে চিনি চোরাচালান। প্রশ্ন উঠেছে- সিলেটে এখন ‘বুঙ্গার চিনি’ নিয়ন্ত্রণ করেন কারা?

অনেকেই বলছেন- এই সিন্ডিকেটে শুধু হাতবদল হয়েছে, কারবার থামেনি। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব চিনি ধরা পড়লেও থামছে না চোরাই কার্যক্রম।

সর্বশেষ সোমবার (৯ সেপ্টেম্বর) সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় আটক হয়েছেন তিনজন।

আটক ব্যক্তিরা হলেন- সিলেটের জৈন্তাপুরের হরিপুরের রায়হান আহমদ, রাজশাহীর প্রবা খারুসা গ্রামের রতন আলী ও ট্রাকচালকের সহকারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চিনির বস্তাগুলো সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক তিনজনের মধ্যে দুজন এর আগেও চিনি চোরাকারবারের ঘটনায় আটক হয়েছিলেন। কারাগার থেকে বেরিয়ে আবার চোরাচালানে সম্পৃক্ত হয়েছেন তাঁরা।

সূত্রগুলো বলছে, চোরাই পণ্য সিলেটে প্রবেশ করে মূলত জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী শতাধিক স্থান দিয়ে । সীমান্ত এলাকার অন্তত কয়েকশ চোরাকারবারি এ কাজে জড়িত।

তথ্যমতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আত্মগোপনে। এ সুযোগে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়েছে অপর একটি পক্ষ। তারাও একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়