editor
প্রকাশিত: 6:04 PM, September 11, 2024
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার হরিপুর-বাঘেরসড়কের মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় ছিনতাই শেষে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইউসুফ আহমদ ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান, বুধবার ফজরের আজান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর
(নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে ব্যবসায়ী মো. আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদবাজার থেকে কানাইঘাট উপজেলার চতুল বাজারের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে রওয়ানা হন।
তাকে বহনকারী মোটরসাইকেলটি (সিলেট-মেট্রো-হ-১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে।
এ সময় অটোরিকশায় থাকা চালক বাদে তিন ছিনতাইকারী ব্যবসায়ী আবু তাহের ও মোটরসাইকেল চালক রিপন মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগদ তিন লক্ষ চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে আবু তাহের চিৎকার করে তাদের পেছন পেছন দৌড়ালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান এবং তাদের প্রচেষ্টায় সিলেট-তামাবিল মহাসড়কের ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অটোরিকশাটি আটক করা হয়।
এ সময় একজন ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও চালকসহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় জনতা।
আটককৃতরা হলেন- নাজমুল (২৮), মোহন আহমেদ (৩০) ও অটোরিকশার চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন।
পরে স্থানীয় জনতা তাদেরকে ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, ছিনতাইকারী আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অস্থায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছার বিষয়টি নিশ্চিত করে বলেন,
ছিনতাইয়ের ঘটনাটি সিলেট-তামাবিল মহাসড়কের ১০নং কূপ অংশে ঘটেছে। সেটা গোয়াইনঘাট থানার অন্তর্ভুক্ত। তাই আটক করা ছিনতাইকারীদের বেলা ১১টায় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
পরে এ বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়