editor

প্রকাশিত: 8:24 PM, September 11, 2024

সিলেট চেম্বারের বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

5

গঠনতন্ত্রের ২০ এর (১), (২) ধারা লঙ্গন করে নির্বাচন দেখিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বোর্ড গঠন করার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন ও বর্তমান বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

5

বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্যবৃন্দরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা এ স্মারক লিপি প্রদান করেন।

1

স্মারকলিপিতে সদস্যবৃন্দরা বলেন, সিলেট অঞ্চলের ব্যবসায়ী ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য আমরা। সিলেট এর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার এর বর্তমান কমিটি গঠন ও সদস্যদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার মত কার্যক্রমের কিছু তথ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপি দাখিল করলাম। ২০২১ সালের ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বর্তমান সভাপতি তাহমিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ২০ জানুয়ারী ২০২৪ইং তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনীয় ভাবে সিলেট চেম্বারের পরিচালনা বোর্ড গঠন করা হয়। উক্ত বোর্ড সুবিধাভোগী পরিচালক সহ তাহমিন আহমদ আবার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, যাহা সিলেট চেম্বারের ইতিহাসে নির্বাচন ছাড়া সর্বপ্রথম পরিচালনা বোর্ড। গঠনতন্ত্রের ধারা ২০ এর (১) ও (২) এর নির্বাচনী তফসিল প্রকাশ ও প্রচার এর সকল নির্দেশনা অমান্য করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইন লঙ্গন করে গোপনীয় ভাবে নির্বাচন দেখিয়ে বোর্ড গঠন করেন যাহা চেম্বারের সকল সদস্যের সাথে প্রতারণা করা ও সদস্যদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করার শামিল।

5

তারা বলেন, এ ব্যাপারে আমরা সদস্যবৃন্দ আপত্তি করলে সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সহ পাঁচজন পরিচালক পদত্যাগ করেন কিন্তু সভাপতি তাহমিন আহমদ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক মামলার ভয় দেখান। আমরা সিলেট অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ উনাকে মৌখিকভাবে বলার পরও কোন সৎ উত্তর না পাওয়ায় ২৫/০৮/২০২৪ইং তারিখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৪/৫ হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে বর্তমান বোর্ডের পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে ব্যবসায়ীক শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অবৈধ নির্বাচন বাতিল সহ তাহমিন আহমদের অনিয়ম ও দূর্নীতির বিষয় তদন্ত পূর্বক ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, শহীদ আহমদ চৌধুরী, আব্দুল রহমান রিপন, সামছুল আলম, ফয়েজ আহমদ দৌলত, নিয়াজ মো. আজিজুল করিম, মুনিম মল্লিক,মো. আবুল কালাম, আব্দুল হাদী পাভেল, মো. লুৎফুর রহমান লিলু, রেজাউল করিম সুফিয়ান, সৈয়দ মিনহাজ উদ্দিন মুছা, নুরুল ইসলাম সুমন, রাজু আহমদ, মো. মনিরুল ইসলাম, মো. কয়ছর আলী, ফরহাদুজ্জামান চৌধুরী, মো. পিকুল হোসেন, রাসেল আলা, মো. আলকাছ মিয়া, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. মিজানুর রহমান, মুফতি নেহাল উদ্দিন, হুমায়ুন কবির লিটন, মো. আলী হোসেন, মো. তাজুল ইসলাম, মো. আব্দুল মুমিন তাপাদার, হোসেন আহমদ, মো. মারুফ আহমদ, মুকির হোসেন চৌধুরী, মো. আব্দুর রহমান প্রমুখ।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

5 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

8 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

7 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

2 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

6 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

5 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 7 শনিবার (২৯ আগস্ট)

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

3 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

1
6