editor

প্রকাশিত: 8:47 PM, September 11, 2024

আমরা অন্যায় করবো না এবং কাউকে করতেও দেব না : আরিফ

দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির জনসভা

আমরা অন্যায় করবো না এবং কাউকে করতেও দেব না : আরিফ

oplus_1048578

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু এদেশের জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। জনরোষ থেকে বাঁচতে তাদের নেতা ভারতে পালিয়ে গেলেও অনেকে পালানোরও সময় পায়নি। আওয়ামী লীগের এ করুণ পরিনতি থেকে সবার শিক্ষা নিতে হবে। ক্ষমতায় বসলে কেবল জনগণের কথা চিন্তা করে দেশ শাসন করতে হবে। আমরা অন্যায় করবো না এবং কাউকে অন্যায় করতেও দেব না। বিএনপি এদেশের মানুষের ভোটের রায় নিয়ে ক্ষমতায় এসে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ বিণির্মানে কাজ করবে।

তিনি বলেন, বালাগঞ্জের কৃতি সন্তান জেনারেল ওসমানী স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। এ এলাকার মানুষ ঐহিত্যগতভাবে রাজনীতি সচেতন। বিগত ১৭ বছরের ফ্যাসিন্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বালাগঞ্জবাসী সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও দেশের যেকোন সংকটে বালাগঞ্জবাসী এগিয়ে আসবেন বলে আমি বিশ^াস করি।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে বুধবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় মোরার বাজারে আয়োজিত জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-দপ্তর  সম্পাদক, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ এমদাদুর রহমান জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্¦েচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা বিএনপির সদস্য এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম, জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহিদুল হক সুহল, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা আব্দুল হক সিরাজী, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপি নেতা মিনহাজুল ইসলাম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সৌদিআরব প্রবাসী রাজুল ইসলাম রাজু, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও কাতার প্রবাসী রায়হান আহমেদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়