editor

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

সিলেটে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের দুই দাবি

সিলেটে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের দুই দাবি

1

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের হাজার হাজার বিনিয়োগকারীর অভিযোগ নিস্পত্তি না করেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিলেট অফিস সংকীর্ণ ও দক্ষ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা। পুঁজি হারিয়ে দিশেহারা হওয়ার পাশাপাশি বিভিন্ন সিকিউরিটিজ হাউজের দুর্নীতির কারণে তারা আজ সর্বশান্ত বলে অভিযোগ করেছেন।

রোববার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফেরদৌসি রহমান।

তিনি বলেন, সিলেটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত ফাস্টলীড, মেট্রোসিটি, জালালাবাদ এবং আইএসসিএল সিকিউরিটিজের প্রতারণার শিকার কয়েক হাজার বিনিয়োগকারী। তারা বিনিয়োগকারীদের সরল বিশ্বাসের সুযোগ কাজে লাগিয়ে কারসাজির মাধ্যমে বিও একাউন্টে থাকা কোটি কোটি টাকার শেয়ার তছরুপ করেছে।     প্রতারিতদের আশ্রয়স্থল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিলেট অফিস। এই অফিস ইনচার্জের কারণে প্রতারিত অনেক বিনিয়োগকারী অভিযোগের সমাধান পেয়েছেন। তবে কয়েক হাজার অভিযোগের সমাধান এখনো হয়নি। কিন্তু  বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নীতি নির্ধারকরা সিএসই’র সিলেট অফিস বন্ধের ঘোষণা দিয়েছেন। তাদের এ সিদ্ধান্ত লুণ্ঠনকারীদের বাঁচিয়ে দেয়ার পাঁয়তারা বলেই আমাদের ধারণা। আমরা তা প্রতিহতের চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক ও বর্তমান চেয়াম্যানের সাথে দেখা করে সিদ্ধান্তটি পরিবর্তনের দাবি জানাই। সেই সাথে সংশ্লিষ্টদের কাছে একাধিক আবেদনও করা হয়। সর্বশেষ  মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে।

লিখিত বক্তব্যে ফেরদৌসি রহমান আরো বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, প্রতিবাদের মুখে তারা এখন একশ’ ফুটের ঘরে দাপ্তরিক কাজ করবেন। সেই সাথে বর্তমান ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নিয়েছেন। হাজার হাজার ভুক্তভোগীর অভিযোগ নিয়ে কাজ করছেন বর্তমানে ইনচার্জ। তিনি অসংখ্য অভিযোগ নিস্পত্তির মাধ্যমে সবার আস্তা অর্জন করেছেন। কিন্তু তাকে বদলির সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক বলে আমরা জানতে পেরেছি। সেগুলো নিস্পত্তি না করে সিলেট অফিস বন্ধ বা ইনচার্জকে বদলির বিষয়টি আমরা সন্দেহের চোখে দেখছি। আমাদের ধারণা কুচক্রি মহল অপতৎপরতা চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন নেতিবাচক সিদ্ধান্ত প্রণয়নে কাজ করছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অভিযুক্ত  দুষ্টকৃতিকারীরা রেহাই পেতে পারে এবং তাদের দুর্নীতির পরিধি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পরিবর্তে নীতি নির্ধারকদের এমন সিদ্ধান্ত আত্মঘাতি হবে বলেই আমাদের ধারনা।

4

তিনি বলেন, সিলেটে বর্তমানে সিএসই’র নিবন্ধিত ৩৪টি সিকিউরিটিজ হাউজ আছে। সেগুলোতে লাখ লাখ বিনিয়োগকারী শেয়ার লেনদেন করছেন। সিএসই’র বর্তমান সিদ্ধান্ত পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সবাই আতঙ্কিত। তাই আমাদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে সিলেট অফিসকে ঘিরে নেয়া এ সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতারণার অভিযোগ দ্রুত নিস্পত্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।

7

এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক (শেয়ার হোল্ডার) সিদ্দিকুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।

3

বিনিয়োগকারী বফেরদৌসি রহমান বলেন, সিলেট অঞ্চলের বিনিয়োগকারীরা নিজেদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ হাউজের প্রতারণার প্রতিবাদ স্বরূপ ‘বিনিয়োগকারী স্বার্থ সুরক্ষা’ নামের একটি সংগঠন করতে যাচ্ছি। যা কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ হবে এবং আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন বলে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন সিলেটের বিনিয়োগকারীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. মশিউল আলম, মো. আনোয়ার হোসেন, আস্কার বাছিত, মো. তৈয়বুর রহমান, সাদিক আহমদ, মো. নূরুল ইসলাম, দেওয়ান তৌফিক, শাহ নূরুল ইসলাম প্রমুখ।

4

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
6