editor

প্রকাশিত: 10:53 PM, September 11, 2024

মাধবপুরে দেশিয় অস্ত্র সহ ৪ ডাকাত এখন পুলিশের কাঁচায়

মাধবপুরে দেশিয় অস্ত্র সহ ৪ ডাকাত এখন পুলিশের কাঁচায়

শেখ মো শাহীন উদ্দীন প্রতিনিধি ) হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে সালমান উদ্দিন (৩৩), শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার মৃত জলফু মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া(৩১), মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী (২৫), একই উপজেলার হারিছপুর গ্রামের মোঃ সোয়াব আলীর ছেলে মোঃ নাসির মিয়া(৫৬)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা,২ টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২ টার দিকে সিলেটের স্থানীয় বাসিন্দা মছরুর আহমেদ তার মেয়ের জামাই বিদেশযাত্রী ওমর মোস্তফাসহ পরিবারের ৮ জন সদস্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে একটা মাইক্রোবাস যোগে রওয়ানা হয়।পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় পৌছালে উল্লেখিত ডাকাত দলের সদস্যসহ আরও অজ্ঞাত ১০-১২ জন ডাকাত তাদের গাড়ির উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। মছরুর আহমেদের মাইক্রোবাস ছিনতাই করে এবং তাদের হাত, মুখ বেধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নে সুরমা চা বাগানের ফয়েজাবাদ নামক স্থানে নিয়ে যায়। সে সময় তাদের সাথে থাকা নগদ প্রায় ৮১ হাজার টাকা,১০ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাধবপুর থানায় মছরুর আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে আসামীদের ধরতে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা,২ টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের গ্রেফতার করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।বাকী আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন