editor

প্রকাশিত: 10:00 AM, September 12, 2024

কুলাউড়ায় কাঁকড়াছড়া পুঞ্জির লোকদের রাস্তায় চলাচলে আবারো বাঁধার অভিযোগ

কুলাউড়ায় কাঁকড়াছড়া পুঞ্জির লোকদের রাস্তায় চলাচলে আবারো বাঁধার অভিযোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাঁকড়াছড়া পুঞ্জিতে বসবাসকারী গারো ও খাসিয়াদের চলাচলের রাস্তায় আবারো বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে রেহানা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এরআগেও গত বছরের মার্চ মাসে ঠিক একইভাবে বাঁধা দেয়া হয়েছিল পুঞ্জির লোকদের। সম্প্রতি আবারো বাগানের নিয়োগকৃত পাহারাদাররা পুঞ্জির লোকদের চলাচলে বাঁধা দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে রেহেনা চা-বাগান ও কাঁকড়াছড়া পুঞ্জি অবস্থিত। পুঞ্জিতে খাসিয়া ও গারো সম্প্রদায়ের ২১টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। ওই পরিবারের সদস্যরা পান চাষ ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পুঞ্জির পাশ ঘেঁষে রয়েছে চা-বাগান। পুঞ্জির বাসিন্দারা বাগানের ইজারাভুক্ত টিলাভূমির ১৪ ও ১৩ নম্বর সেকশনের রাস্তা দিয়ে হেঁটে চলাচল করে। পুঞ্জির লোকজন তাদের চলাচলের সুবিধার্থে গত বছরের মার্চ মাসে কাঁচা রাস্তাটি সংস্কার করে।

কিন্তু বাগানের লোকজন ওই রাস্তায় চা গাছের চারা রোপণ করে। ওইসময় রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টাকালে পুঞ্জির বাসিন্দাদের বাঁধা দেয় বাগানের লোকজন। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে দুইপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে।

পরবর্তীতে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান সরেজমিনে পুঞ্জি ও বাগান কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠক করে ‘শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে দুই পক্ষকে নির্দেশনা দিয়েছিলেন। এরপর থেকে পুঞ্জির লোকজন ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করছেন।

কিন্তু সম্প্রতি আবারো বাগানের পক্ষ থেকে ওই রাস্তায় চলাচল করতে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পুঞ্জির হেডম্যান জনপল চিশিম।

পুঞ্জির হেডম্যান জনপল চিশিম জানান, গতবছরও ওই রাস্তা দিয়ে চলাচল করতে বাঁধা দেয়া হয়েছিল। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপের পর আমরা নিয়মিত যাতায়াত করি। বাগান কর্তৃপক্ষ আমাদের জানায়,

বাগানের অভ্যন্তরে কারখানার পাশের রাস্তা দিয়ে যেন আমরা চলাচল করি। বাগানের ভেতরে কয়েকটি ফটক রয়েছে। অনেক সময় রাতে অসুস্থ রোগী নিয়ে সেই ফটক অতিক্রম করে যেতে হলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।

পুঞ্জির বাসিন্দা মিল্টন রকো বলেন, পুঞ্জির লোকদের চলাচলের রাস্তায় আবারো বাঁধা দিল রেহানা বাগান কর্তৃপক্ষ। ২০২৩ সালেও চলাচলে বাঁধা দিলে বিষয়টি স্থায়ীভাবে সমাধান না হওয়ায় পুঞ্জির লোকজন বার বার বাঁধার সম্মুখীন হচ্ছে। গত ২৬ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত বাগানের পাহারাদার কাদির মিয়া, মানিক মিয়া, সহিত আলী,

আলিম, সাজিদ আমাদের চলাচলে বাঁধা দেয়। পুঞ্জির ১০২ বছরের বৃদ্ধাসহ অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারছে না। পুঞ্জির প্রায় ১৫-২০ জন শিক্ষার্থীও এই রাস্তা দিয়ে চলাচলে বাঁধার সম্মুখীন হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনা করে প্রশাসনসহ বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অচিরেই যেন আমাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়।

রেহানা চা-বাগান ব্যবস্থাপক এ কে আজাদ বলেন, ‘বাগানের ১৪ নম্বর সেকশনের রাস্তাটি বাগানের নিজস্ব রাস্তা। ওই রাস্তা দিয়ে শুধু বাগানের শ্রমিকরা চা পাতা সংগ্রহ করে। পুঞ্জির লোকজনকে আগেই বলা হয়েছে, তারা আগে যেভাবে বাগানের কারখানার পেছনের রাস্তা ব্যবহার করে আসছিল এখন যেন সেই রাস্তা ব্যবহার করে।

বাগানের পক্ষ থেকে ওই রাস্তাটি মেরামতও করে দেয়া হয়েছিল। কিন্তু তারা সেটি না করে ১৪ নম্বর সেকশনের রাস্তা দিয়ে চলাচল করছে। তাছাড়া চা গাছের অনেক চারাও তারা নষ্ট করেছে। তাই আমরা সেখানে চা গাছের নতুন চারা লাগিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, বাঁধা প্রদানের বিষয়টি জেনেছি। সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। তারপরও দুইপক্ষকে নিয়ে বসে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে