editor

প্রকাশিত: 7:19 PM, September 12, 2024

গণতন্ত্র উত্তলনে বিএনপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে: মিফতাহ সিদ্দিকী

গণতন্ত্র দিবসের কর্মসূচি সফলের লক্ষ্যে মহানগর বিএনপির মতবিনিময় সভায়

গণতন্ত্র উত্তলনে বিএনপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে: মিফতাহ সিদ্দিকী

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে রাখছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী।

বাংলাদেশ জাতাীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেছেন, বর্তমান সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। আমরা আশা করবো, তারা জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারে। সেজন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাতে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে, জনগণ কি চায়, জনগণ কি ভাবে জিনিসটা দেখতে চায়, সেই বিষয়টা থাকতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ পালনে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী রবিবার সিলেট বিভাগ বিএনপির উদ্যোগে সিলেটে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে। র‌্যালী ও সমাবেশ সফল করা আমাদের প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে র‌্যালী ও সমাবেশ সফল করার জন্য আহবান জানাচ্ছি।

তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র-জনতার যে অভ্যুত্থানকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। কারা এ কাজ করছে সেটা দেশবাসী জানেন। পতিত ‘ফ্যাসিবাদ’ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষের সম্পর্কে। এই অপপ্রচার কখনও গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ অবশ্যই প্রতিবাদ করছে, এই ধরনের অপপ্রচারে তারা কোন কান দেবে না বলে, আমরা বিশ্বাস করি।

তিনি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আর্ন্তজাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগ বিএনপি আয়োজিত ১৫ সেপ্টেম্বর রবিবারের র‌্যালী ও সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মূর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমেদ মাসুক, মাহবুব চৌধুরী, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, আবুল কালাম, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্য সাদিকুর রহমান সাদিক, মো. লুৎফুর রহমান চৌধুরী, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শেখ কবির আহমদ, আব্দুর রহিম মল্লিক, মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ সোয়েব, মঞ্জুুরুল হাসান মঞ্জু, মো. লুৎফুর রহমান মোহন, তারেক খান, নাদির খান, আব্দুল ওয়াদুদ মিলন, সবুর খান, মিজান আহমদ, মো. নাজিম উদ্দীন, মোঃ বাচ্চু মিয়া, জাকির হোসেন মজুমদার, আব্দুল মুনিম, আমিনুল ইসলাম, সেলিম আহমদ সেলু, ফখর উদ্দিন পংখি, রাজন মিয়া, বাচ্চু মিয়া, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক, ফয়েজ উদ্দিন মুরাদ, সাব্বির আহমদ, রাজিব কুমার দে, নজরুল ইসলাম, সৈয়দ লোকমানুজ্জামান, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুল মালিক সেকু, আবু সাঈদ মোঃ তায়েফ, সৈয়দ রহিম আলী রাসু, বেলাল আহমদ, জমজম বাদশা, সোলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মুহিবুর রহমান মুহিব, আব্দুল মুমিন, মিনহাজুর রহমান রাসেল, আকবর হোসেন কয়সর, ছালেক আহমদ, সাঈদ হোসেন সাবু, সাইফুল আলম, জাহেদ আহমদ, মঈন খান, নুরুল ইসলাম লিমন, নুরুল হক রাজু, মতিউর রহমান শিমুল, ফরহাদ আহমদ, রাসেল খান, ইফতেখার আহমদ পাবেল, সজল আহমদ, শফিকুর রহমান সুমন প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়