editor
প্রকাশিত: 9:15 PM, September 12, 2024
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “জনরোষে খুনী হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় রয়েছে।
তারা ছাত্রজনতার বিজয়কে নস্যাত করতে নানা ষড়যন্ত্র করছে। এদেশে খুনী হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে ছাত্রজনতাকে স্বোচ্চার থাকতে হবে। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিএনপি হচ্ছে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার জুলুম নিপীড়ন উপেক্ষা করে শহীদ জিয়ার সৈনিকেরা জীবন বাজী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে এসেছে।
সর্বশেষ ছাত্রজনতার আন্দোলনেও জিয়ার সৈনিকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আগামীতেও যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে তৃনমুল জিয়ার সৈনিকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
তিনি বৃহস্পতিবার ছাতক পৌর, ছাতক, নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরতের সভাপতিত্বে, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা আহবায়ক ফারুক
আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সোহেল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আংগুর, বিএনপি নেতা আব্দুস সামাদ, সুরুজ আলী, আব্দুল কাদির, ইলিয়াছ মিয়া,
মনির মিয়া, তৈয়বুর রহমান, আব্দুছ ছালিক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, মানিক মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আাশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাস, যুদল নেতা আনোয়ার হোসেন, নুরুল আমিন, মামুন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, ছাতক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান প্রমুখ।
এছাড়া সভায় মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়