editor
প্রকাশিত: 10:28 AM, September 13, 2024
সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও একই দলের কর্মী রুমেল আহমদকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। এই ঘটনা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়নি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে সিলেটের সময়-কে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান। তিনি সিলেটের সময়-কে বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পরিবারের আহতদের সুস্থতা ও চিকিৎসরা কাজে ব্যবস্ত রয়েছে। এগুলো শেষ করেই হয়তো তারা মামলা করবেন।
এরআগে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বনকলাপাড়া এলাকায় একদল দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে।
হামলার ঘটনার বর্ণনা করে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, ঘটনার দিন একদল যুবক মোটরসাইকেলে এসে মনজুর ও রুমেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এর মধ্যে মনজুরের হাত ও পায়ে মারাত্মক আঘাত রয়েছে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনজুরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে মনজুরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়ে তার পরিবার।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন