editor
প্রকাশিত: 6:12 PM, September 13, 2024
সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারী আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকের চিনির বস্তা বোঝাই করে উপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারীরা।
কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন