editor
প্রকাশিত: 6:17 PM, September 13, 2024
দেশের হয়ে এর মধ্যেই ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। সিলেটের ছেলে জাকের আলীর এবার সুযোগ হলো টেস্ট দলে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে গতকাল ডাক পেয়েছেন জাকের।
জাকের টেস্ট দলে ডাক পাওয়াকে দেখছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের জাকের বলেছেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি।
যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।
টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলে পারফর্ম করতেও আত্মবিশ্বাসী জাকের, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।’ ভারতের বোলিং আক্রমণ নিয়ে তাঁর কথা,
‘তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।

পাকিস্তানে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসায় ভারতেও বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখেন জাকের, ‘যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে,
যেটা আমরা দল হিসেবে আগে কখনো করতে পারিনি, সেটা করার চেষ্টা থাকবে।
বদল এসেছে বাংলাদেশ দলের ব্যাটিংয়েও। পাকিস্তান সিরিজের আগে ব্যাটসম্যানরা বেশিরভাগই রান–খরায় ভুগছিলেন। ভারতেও যদি ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখতে পারেন,
তাহলে বোলাররা দারুণ কিছুর মঞ্চ গড়ে দিতে পারেন বলে বিশ্বাস জাকেরের, ‘চ্যালেঞ্জ তো সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও তো অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি। সর্বশেষ দুইটা টেস্ট যদি দেখেন, আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল।
আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। আমরা ব্যাটিংটা যদি ভালো করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে।
আগামী রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবেন নাজমুলরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন