editor
প্রকাশিত: 7:05 PM, September 13, 2024
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত নেন। এর আগে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশিদারিত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভা আহ্বান করা হয়।
এ নিয়ে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ সদর উপজেলা অডিটোরিয়ামে এবং অপরপক্ষ সাইফুর রহমান টাউন হলে সভা আহ্বান করে। দুই পক্ষ দুটি স্থানে অবস্থান নেয়।
এসময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একপক্ষ উপজেলা পরিষদ হলরুমে গিয়ে চেয়ার ভাংচুর করে।পরে সভায় সমন্বয়ক হাসিবুল ইসলাম, আসদুল আল গালিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আজাদ শিকদার ও বৃন্দাবন সরকারি কলেজের সমন্বয়করা পৌরসভা মাঠে সভা করার প্রস্তাব দেন।
কিন্তু তাতে সায় দেয়নি সদর উপজেলা পরিষদ হলরুমের আয়োজকরা। বিকেল ৪ টায় পৌরসভা মাঠে সমন্বয়করা সভায় অংশ নিলেও একটি গ্রুপ আসেনি। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সমন্বয়করা সকল ভেদাবেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের অন্যতম সমন্বয়ক মাহদী হাসান জানান, সভাস্থলে হামলা ভাংচুরের প্রতিবাদে
তিনি এবং অপর সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হবিগঞ্জে সব কার্যক্রম স্থগিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন