editor
প্রকাশিত: 6:44 PM, September 15, 2024
সিলেটে মাদকসেবীদের ধরতে গিয়ে ঝোপ থেকে এক ব্যক্তির হারানো একটি দু’নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো মাদকসেবীকে আটক করতে পারেনি পুলিশ।
জালালবাদ থানার এস.আই রাজিব মোহন দাস বলেন- উদ্ধার করা দু’নলা বন্দুকটি জালালবাদ এলাকার সুন্দর আলী নামের একজনের লাইসেন্সধারী ছিলো। সেটি খুঁজে পাওয়া যাচ্ছেন না বলে গত ২ আগস্ট তিনি থানায় জিডি এন্ট্রি করেন।
গতকাল (শনিবার) পর্যন্ত সুন্দর আলীর এই বন্দুক উদ্ধার হয়নি। তবে রাত সাড়ে ৯টার দিকে তেমুখী এলাকার পল্লিবিদ্যুৎ অফিসের পাশে একটি ঝোপঝাড়ে কয়েকজন যুবক বসে মাদকদ্রব্য সেবন করছে- এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।
কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাদসেবীরা পালিয়ে যায়। পরে সেই ঝোপে তল্লাশি করে এই সুন্দর আলীর দু’নলা বন্দুকটি পাওয়া যায়।
তিনি বলেন- মাদকসেবীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তাদের ধরতে পারলে হয়তো জানা যাবে- বন্দুকটি সেই ঝোপে গেলো কী করে বা এটি হারানোর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়