editor
প্রকাশিত: 12:04 AM, September 17, 2024
দীর্ঘ একদশকেরও বেশি সময় চিকিৎসা সেবা প্রদান থেকে বঞ্চিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে তার স্বপদে বহাল করা হয়েছে। গত ১৯ আগস্ট এক বিশেষ আদেশে তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (এন্ডোভাসকুলার এন্ড লেজার সার্জন) হিসেবে পুনরায় নিয়োগ প্রদান করা হয়।
২০১০ সালে তৎকালীন আওয়ামী সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সিন্ডিকেট সভায় ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে চাকুরী থেকে প্রত্যাহার করা হয়েছিল। বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এক বিশেষ আদেশে ডা. নিয়াজ সহ চাকুরীচ্যুত বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের প্রেক্ষিতে অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ২০ আগস্ট চাকুরীতে যোগদান করেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা ডা. নিয়াজ আহমদ চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মরহুম ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর একমাত্র পুত্র। সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার চাচা। অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ১৯৮৫ সালে এমবিবিএস পাসের পর উচ্চ শিক্ষার জন্য জাপান গমন করেন। জাপানের হামামাতসু স্কুল অব মেডিসিন থেকে ভাসকুলার সার্জারী বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এছাড়াও আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর সহ বিশ্বের কয়েকটি দেশে এন্ডোভাসকুলার এন্ড লেজার সার্জারী বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। ডা. নিয়াজ আহমদ চৌধুরী ১৯৯৩ সালে দেশে ফিরে এসে ঢাকা মেডিকেল কলেজে এ্যাসিসটেন্ট রেজিষ্টার (সার্জারী) হিসেবে চাকুরীতে যোগদান করেন। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের রেজিষ্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সহকারি অধ্যাপক (ভাসকুলার সার্জারী) হিসেবে পদোন্নতি পান। ২০০৩ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ ২০০৬ সালে অধ্যাপক (এন্ডোভাসকুলার এন্ড লেজার সার্জারী) হিসেবে পদোন্নতি লাভ করেন। এ পদে দায়িত্ব পালনকালীন সময়ে ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর তিনি চাকুরীচ্যুত হন।
অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী জানান, সম্পূর্ণ অনৈতিকভাবে তৎকালীন সরকার তাকে তার দায়িত্ব থেকে অপসারন করেন। সুদীর্ঘ একদশকেরও বেশি সময় তিনি সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান থেকে বঞ্চিত ছিলেন। ডা. নিয়াজ আহমদ চৌধুরী তার নিজ গ্রাম দাউদপুরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি ‘সারা’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে এলাকার দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের কল্যাণে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
2 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
4 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়