editor
প্রকাশিত: 7:30 PM, September 17, 2024
স্বপ্নের যুক্তরাজ্যে পড়ালেখা ও সর্বোচ্চ ডিগ্রি সকল মানুষের একটি বড় স্বপ্ন। সেই স্বপ্ন কেউ পূরণ করতে পারেন আবার কেউ পূরণ করতে পারেন না। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ উলভারহামটন থেকে ইন্টারন্যাশনাল এমবিএ ডিগ্রি অর্জন করে সফরতার স্বাক্ষর রেখেছেন মো এনামুল ইসলাম। তিনি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের জামে মসজিদ বাড়ীর আলহাজ্ব জমসেদ মিয়া ও মোছাৎ মনোয়ারা বেগমের ছেলে। তিনি দেশে থাকাকালিন সময় পরিবারের সবার সাথে নিজ বাসভবনে সিলেট নগরির উপশহরে বসবাস করতেন। ৫ ভাই ও ১ বোনের মধ্যে মো এনামুল ইসলাম ৫ম। এনামুল ইসলামের শিক্ষা জীবন প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। জানাযায়, যুক্তরাজ্যের প্রবাসীর কমিনির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত মো নুরুল ইসলাম সুহেল, কানাডা প্রবাসী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো নাজমুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী মো রেজাউল ইসলামের ছোট ভাই। এবং সিলেট নগরির কাজী ম্যানশনের বিশিষ্ট ব্যবসায়ী মো এমদাদুল ইসলামের বড় ভাই। মো এনামুল ইসলাম জানান, আমার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে আমি চির কৃতজ্ঞ। কারণ তাদের সহযোগিতায় আজকে আমার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন। আমি মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। বাকী জীবন মানুষের কল্যাণে ও ভালো কাজে নিজেকে বিলিয়ে দিতে পারি সবাই এই দোয়া করবেন।
1 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
4 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
5 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
4 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়