editor

প্রকাশিত: 10:06 PM, September 18, 2024

‘নানা অপকর্মে’ জড়িত যুবলীগ নেতা এখন মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন

পাল্টা সংবাদ সম্মেলনে আকমল হোসেন

‘নানা অপকর্মে’ জড়িত যুবলীগ নেতা এখন মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন

7

সিলেটে বিগত ১৫ বছর নানা অপকর্ম ও মানুষকে হয়রানি করা যুবলীগ নেতা আলমগীর হোসেন এখন জনতার রোষানল থেকে নিজেকে রক্ষায় মিথ্যাচারের কৌশল নিয়েছেন। একইসঙ্গে প্রতিপক্ষকে আওয়ামী লীগের তকমা এবং মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিলেট নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের সাহেবেরগাও-এর বাসিন্দা আকমল হোসেন।

3

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আলমগীর সিলেট মহানগর আওয়ামী যুবলীগ নেতা। তার বাবা সুন্দর আলী একজন প্রভাবশালী ব্যক্তি। ভূমিদস্যু হিসেবে এলাকায় বেশ পরিচিত। জমিজমার জাল দলিল, জবরদখলসহ তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ।’ আলমগীর তেমুখীতে তার নিজস্ব এক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল। এই বাহিনী দিয়ে এলাকার চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ করতো।’

আকমল অভিযোগ করেন, ২০১৯ সালে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান মামুন অটো ট্রেডার্সে অবস্থানকালে হামলার শিকার হন। সন্ত্রাসী হামলার সিসিটিভি ফুটেজ এখনও সংরক্ষিত আছে। গত ১৪ আগস্ট সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আলমগীর হোসেন মিথ্যাচার করেছেন অভিযোগ করে তিনি বলেন, ‘বিগত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর দেশের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সারাদেশের মানুষ তা জানে এবং দেখেছে।’

6

আকমল বলেন, ‘আলমগীর যেহেতু যুবলীগ নেতা সে কারণে তার বাসা ও ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনতা হামলা করেছে। শতাধিক মানুষ তার বাসার সামনে বিক্ষোভ করেছে যার ছবি ও ভিডিও ফুটেজ মানুষের হাতে হাতে রয়েছে। কিন্তু পূর্বশত্রুতা উল্লেখ করে আলমগীর আমাকে দোষী সাব্যস্ত করছে এবং মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে।’

আলমগীরের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলায় নিজে জড়িত নন বলে দাবি করেন আকমল। আলমগীরের মিথ্যা অভিযোগে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘৪ সেপ্টেম্বর রেস্টুরেন্টে ভাংচুর সংক্রান্ত মামলায় আমার ছোট ভাই জামিন-এর জন্য হাজির হলে আদালত জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন। আমার ভাই এখনও এই মিথ্যা মামলায় জেলহাজতে রয়েছে।’

5

লাইসেন্সকৃত বন্দুক লুটের অভিযোগ মিথ্যা জানিয়ে তিনি বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর জালালাবাদ থানা বন্দুক উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। অথচ আলমগীর অভিযোগ করেছে আমি তার বাড়ি থেকে বন্দুক লুট করেছি।’ আকমল হোসেন অভিযোগ করেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে এখন খোলস পাল্টে ফেলেছেন আলমগীর। এখন তিনি আমাকে আওয়ামী লীগ নেতার তকমা দিচ্ছেন। অথচ বিগত আওয়ামী লীগের শাষণামলে ১৫ বছরে আমার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামাল হয়েছে। ২০১৮ সালে আমি বিএনপি করার অপরাধে জেলও খেটেছি।’
আলমগীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে এখন পর্যন্ত ৭-৮টি মামলার শিকার হয়েছেন বলে জানান আকমল। তিনি বলেন, ‘নামে-বেনামে মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলোর হাজিরা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। মামলা দিয়ে আমার পরিবারের সদস্য ও অন্যান্য স্বজনদের হয়রানি করা হচ্ছে।’

1

বিগত ২০১৯ সালে ঢাকার কেরানীগঞ্জের এক মহিলাকে দিয়ে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে হয়রানি করেছে বলেও অভিযোগ করেন। যে মামলায় আলমগীর নিজে সাক্ষী ছিল। পরে সেই মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

বিএনপির রাজনীতি করে এতদিন হয়রানির শিকার হয়েও এখন আলমগীরের টাকার কাছে তিনি অসহায়। তিনি বলেন, ‘আলমগীরের টাকার কাছে আমার বিএনপির পরিচয় হারিয়ে যাচ্ছে। সে ইতোমধ্যে আমাকে আওয়ামী নেতা সাজিয়ে কয়েকটি মামলা দায়ের করেছে। আরও মামলা দায়ের হবে বলে আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।’

তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা এবং বিএনপি নেতাদের সুদৃষ্টি কামনা করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
8