editor

প্রকাশিত: 10:07 PM, September 18, 2024

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখল-চেষ্টার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখল-চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখলের চেষ্টা করছে একটি পক্ষ। এ জন্য জালজালিয়াতির মাধ্যমে বিভিন্ন কাগজপত্র তৈরি করছে এবং বাধা দেওয়ায় হামলা, মামলা ও হত্যার হুমকি দিচ্ছে তারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ গ্রামের তছর উদ্দিনের ছেলে মো. আফাজ চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আহমদাবাদ কুবাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত নূর মিয়া চৌধুরীর ছেলে শাহ সুবা চৌধুরী, শাহ শাহব চৌধুরী, মৃত শাহ নেওয়াজ চৌধুরী, মৃত শাহ কুতুব চৌধুরী ও শাহ ইদুজ্জোহা চৌধুরী তারা সকলেই আমার চাচাতো ভাই। তারা প্রবাসে থাকায় সম্পত্তি দেখাশোনার জন্য আমাকে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করেছেন। সেই সুবাদে আমি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখাশুনা ও রক্ষনাবেক্ষণ করে থাকি।’

তিনি অভিযোগ করেন, ‘চাচাতো ভাই শাহ নেওয়াজ চৌধুরীর মৃত্যুর পর স্ত্রী সুহেনা চৌধুরী অন্য ভাইদের সহায়সম্পত্তি দখলের নানা অপকৌশল হাতে নিয়েছেন। এ জন্য তার ভাই রিজু মিয়া ও ভাইয়ের স্ত্রী সুমি বেগমসহ বেশকিছু লোক নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করেছেন। সবাই মিলে চক্রান্তের মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন।’

আফাজ চৌধুরী বলেন, ‘গত ২২ আগস্ট আমার চাচাতো ভাই মৃত শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা চৌধুরী ঘরে থাকা আমার চাচাতো ভাই শুভা চৌধুরী গংদের জায়গা সম্পত্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে ঘরের দরজা তালাবদ্ধ করে অজ্ঞাতস্থানে চলে যান। ঘরের দরজা ভাঙা দেখে রাতের পাহাদার বিষয়টি আমাকে অবগত করেন। স্থানীয় মেম্বারসহ প্রবাসী ভাইদের বিষয়টি অবগত করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা নানা হুমকি দেয়।’

এ ঘটনায় সুহেনা চৌধুরী, তার ভাই রিজু মিয়া ও তার স্ত্রী সুমি বেগমকে আসামী করে ২৯ আগস্ট জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় সিনিয়র জুডিসিয়াল আমলি-১ আদালতে সুহেনা গংদের বিরুদ্ধে ৮০/২০২৪ মামলা করা হয়েছে। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে।

শুবা চৌধুরী গংদের কৃষি জমিও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন কেয়ারটেকার আফাজ চৌধুরী। তিনি বলেন, ‘এরই অংশ হিসেবে বাড়িতে বসবাসকারী কৃষক মো. নূর হাকিম ও তার পরিবারকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রায় সময় তারা নূর হাকিমকে অত্যাচার করেন এবং হুমকি প্রদান করেন।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরে বন্যার কারণে নূর হাকিমের বসতঘরে বন্যার পানি প্রবেশ করলে তিনি অন্যত্র আশ্রয় নেন। কিন্তু ফিরে এসে তার কষ্টার্জিত ৩৫ মন শুকনো ধান ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল পাননি। সুহেনা চৌধুরী ও তার ভাইয়ের স্ত্রীসহ কয়েক জন মিলে ২৩ জুন সন্ধ্যা সাতটার দিকে তালা ভেঙে ধান চুরি করেন।’ এ বিষয়ে জানতে চাওয়ায় ২৬ জুন নূর হাকিমকে মারধর ও তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন আফাজ। এ ঘটনায় ২ জুলাই মো. নূর হাকিম বাদী হয়ে সুনামগঞ্জ জগন্নাথপুর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (সিআর মোকদ্দমা নং-১২৯/২০২৪) দায়ের করেন। সার্বিক বিষয়ে আফাজ চৌধুরী স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. ইউসুফ আহমদ, জালাল উদ্দিন, আলা মিয়া, এনামুল হক, রাজিব চৌধুরী, রাহিম চৌধুরী, সাফর আলী, নূর হাকিম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়