admin
প্রকাশিত: 10:52 PM, September 19, 2024
সিলেট চেম্বারের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন নাহিয়ানের বিরুদ্ধে ফেইসবুকে সিলেট বিএনপি নামক একটি পেইজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে।
যা নিম্নে হুব হুব তুলে ধরা হলে :
‘আজ এখানে তো কাল সেখানে।
ফালাহ উদ্দিন আলি আহমদ আওয়ামিলীগের পোষ্টধারি নেতা ছিলেন, এবং কাদের সাথে তাদের চলাফেরা ছিলো তা ছবির মাধ্যমে আপনাদের সামনে কিছুটা তুলে ধরেছি। এগুলো শুধু আমাদের কাছে থাকা কিছু ছবি মাত্র, যা আজ পর্ব ১ বলে শুরু করছি। তারই ভাতিজা নাহিয়ান তাদের লবিস্ট হিসেবে কাজ করত, এবং তার বাবা শেয়ার বাজার কেলেঙ্কারির মূল খলনায়ক সালমান এফ রাহমানের ঘনিষ্টভাজন ছিলেন এবং তিনি নিজে চিটাগংগ স্টক এক্সচেঞ্জ এর প্রসিডেন্ট ছিলেন, যার সুবাধে প্রচুর অর্থ তারা সাধারণ মানুষের রক্ত চুষে নিজের করে নেয় এবং বিভিন্ন অট্টালিকা নির্মান করে ও এর সিংহভাগ টাকা দেশের বাইরে পাচার করে। সালেহিন নাহিয়ান যে একসময় শেখ হাসীনার সফরসঙ্গী হয়েও বিদেশ ভ্রমনে যায়। কতটুকু কাছের মানুষ এবং আস্থাভাজ্ন হলে এমন সুযোগ করে দেয়া হয় কাউকে? কিন্তু আফসোস, বিএনপি নেতাদের নজরে তা আসেনি, নাকি নজরে এসেও তারা তা উপেক্ষা করে তাদের সাথে কোনো কারণে হাত মিলিয়েছেন সেটা আমাদের জানা নেই এবং তা সন্দেহজনক বটে। আগে যেমনটি আওয়ামিলিগের অঘোষিত অফিস বলে স্টার পাসিফিক-কে জানা হত, নাদেল, মিসবাহ, জাকিরদের খুব ঘন ঘন জাতায়েত ছিলো, আওয়ামী অনুষ্ঠান হত আজ ঠিক একই কায়দায় আমরা দেখছি ফালাহ উদ্দিনকে সাথে নিয়ে জেলা ও মহানগর বিএনপি একই পথে হাটছেন। তাহলে কি আমরা ধরে নিব শুধু ব্যনার বদলাচ্ছে বাকী কার্জকলাপ ঠিক তার সমান জায়গায় রয়ে গেছে?
এই পরিবার সবসময় বলে থাকে তারা খুব ব্যবসায়ী বান্ধব পরিবার, কিন্তু সমসাময়িক ব্যবসায়ীদের আন্দোলনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তারা দুই ভাই (ফালাহ উদ্দিন এবং ছোট ভাই ফেরদৌস) এবং দুই ভাতিজা নাহিয়ান ও এখন মাহাদি ( যার নতুন করে আবির্ভাব হয়েছে ), একসাথে সিলেট চেম্বার এফ কমার্সে দাপটের সহিত কার্জক্রম পরিচালনা করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা যখন আপত্তি তুলেন তিনি তাদের আসল রূপ ধারণ করে সেখানে গিয়ে বক্তব্য প্রদান করেন এবং সিলেটের আপাময় ব্যবসায়ীদের পক্ষে থাকার অঙ্গীকার করে আসেন, এবং ঠিক তার পরের দিন তিনি উনার বাসার ড্র্যিং রুম যে যায়গাকে মনে করেন, অর্থাৎ দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সেমিনার কক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠান পরিচালনা করেণ। এতেই বুঝা যায় তাদের দ্বিমুখী আচরণ এবং প্রচুর অবৈধ টাকার প্রভাব।’

https://www.facebook.com/photo?fbid=832104462445461&set=pcb.832106102445297
https://www.facebook.com/profile.php?id=100069377432361
5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
5 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
5 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
7 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
1 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
8 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার