editor
প্রকাশিত: 4:40 PM, September 20, 2024
নিউজ ডেস্কঃ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‘মান্নান স্যার প্রথম থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলেন। আজ উনাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়। আমরা চাই এই মিথ্যা মামলা থেকে অতিদ্রুত এম এ মান্নান স্যারকে মুক্তি দিতে হবে৷ না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
অবরোধ কর্মসূচির পর শিক্ষার্থীরা নিজেরা দায়িত্ব নিয়ে সড়কে লেগে থাকা যানজট নিরসনে কাজ করেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করে জেলা পুলিশ৷
উল্লেখ্য, ৪ অগাস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আর/এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে