editor
প্রকাশিত: 5:18 PM, September 21, 2024
জাহিদুল ইসলাম (জৈন্তাপুর): বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতের পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ ও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ২১,৩৮৪ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম আটক করেছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা।
এছাড়া শুক্রবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ বল্লাঘাট নামক সীমান্ত এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ২১,৩৮৪ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৪ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত বাংলাদেশি ইলিশ মাছ ও ভারতীয় পণ্য স্থানীয় কাস্টমসে জমা করা হবে।
আর/এম
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়