editor

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

শেয়ারবাজারে বেসামাল এশিয়া ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে বেসামাল এশিয়া ইন্স্যুরেন্স

5

অনলাইন ডেস্ক : এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দামে বেসামাল অবস্থা। যৌক্তিক কারণ ছাড়াই ১৬ টাকার শেয়ার সাড়ে চার মাসের ব্যবধানে ১১৬ টাকায় উঠেছে। প্রায় ৮ গুণ দাম বেড়েছে। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) নীরব। অস্বাভাবিক দাম বাড়লেও কোম্পানিটির ব্যাপারে সংস্থাটির দৃশ্যমান কোনো তৎপরতা নেই। বিশ্লেষকরা বলছেন, শেয়ারটির দাম কেন বাড়ছে এবং কারা কিনছেন, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত । বিশেষ অনুসন্ধানে শেয়ারটির দাম বৃদ্ধির পেছনে ডিআইটি কো-অপারেশন এবং ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।

ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সিডিবিএলের তথ্য অনুসারে বেশ কয়েকজন বিনিয়োগকারী সংঘবদ্ধভাবে শেয়ারটির দাম বাড়ায়। তিন মাসে তারা অস্বাভাবিকভাবে শেয়ারটির লেনদেন করেছে। ৩ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কোম্পানির ২৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার লেনদেন করেছে ডিআইটি কো-অপারেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এর মধ্যে শেয়ার কিনেছে ১৪ দশমিক ২৪ শতাংশ এবং বিক্রি করেছে ১১ দশমিক ১৯ শতাংশ। এক্ষেত্রে কোম্পানির নিজ নামে ২২ দশমিক ৪৫ শতাংশ শেয়ার লেনদেন করেছে। বিও অ্যাকাউন্ট ভিন্ন; কিন্তু একই ইমেইল দিয়ে কাজী সাদিয়া হাসান নামে ২ দশমিক ৯৮ শতাংশ শেয়ার লেনদেন করেছেন। এছাড়া জসিম উদ্দিন নামে এক ব্যক্তি ৭ দশমিক ১০ শতাংশ শেয়ার লেনদেন করেছেন। তিনি নিজ নামে দুটি বিও অ্যাকাউন্টে ৩ দশমিক ৭৯ শতাংশ শেয়ার লেনদেন করেছেন। একইভাবে তার প্রতিষ্ঠান শিক্ষিত বেকার কেন্দ্রীয় সংঘ নামে একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ৩ দশমিক ৩১ শতাংশ শেয়ার লেনদেন করেছেন। এছাড়াও সাউথ ইস্ট ব্যাংক অ্যাসোসিয়েটস থেকে ৭ দশমিক ১৬ শতাংশ শেয়ার লেনদেন করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকটির নিজস্ব পোর্টফোলিওতে ১ দশমিক ৭৬ শতাংশ এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সাউথ ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের নামে ৫ দশমিক ৪০ শতাংশ শেয়ার লেনদেন করা হয়েছে। এছাড়া আলোচ্য সময়ে স্বনামধন্য একজন ক্রিকেট তারকাও তার নিজ অ্যাকাউন্টে ৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার লেনদেন করেছেন।

ডিএসইর তথ্য অনুসারে মাত্র ৪৭ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স। চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে কোম্পানির শেয়ারের দাম ছিল ১৬ টাকা। বর্তমানে তা ১১৬ টাকায় উন্নীত হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে আয় ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানির আয় ২ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা।

2

এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ইমাম শাহীন  বলেন, শেয়ারের দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে, সেটি আমরা বলতে পারব না। তবে আমাদের ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো। তিনি বলেন, দুটি কারণে আমাদের আয় বেড়েছে। প্রথমত, বীমায় কমিশনের হার কমিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। দ্বিতীয়ত, সেপ্টেম্বরে শেয়ারবাজার থেকে আমাদের আয় বেড়েছে। এছাড়া আমাদের উদ্যোক্তাদের ভাবমূর্তি ভালো। তবে তিনি বলেন, বিনিয়োগকারীরা অস্বাভাবিকভাবে লেনদেন করেছেন। এর সঙ্গে উদ্যোক্তারা দায়ী নন। ১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে কোম্পানির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ইউসূফ আবদুল্লাহ হারুন এবং ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম। পরিচালকদের মধ্যে রয়েছেন আবুল বাশার চৌধুরী, আলমগীর কবির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামাল উদ্দিন, খালেদা বেগম, ফারজানা আফরোজ, মোহাম্মদ মুস্তাফা হায়দার, এম কামাল হোসেন, তারিক সুজাত ও মোহাম্মদ আলী খোকন। স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন জাকির আহমেদ খান ও ড. জায়েদী সাত্তার এবং ব্যবস্থাপনা পরিচালক ইমাম শাহীন।

8

 

8

 

 

8

সূত্র : যুগান্তর

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

8 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

2 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

1 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

7 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
5