editor

প্রকাশিত: 2:54 AM, September 24, 2024

প্রেমিকা নিয়ে দেশ ত্যাগ ছেলের, অপহরণ-মামলায় নিখোঁজ বাবা

প্রেমিকা নিয়ে দেশ ত্যাগ ছেলের, অপহরণ-মামলায় নিখোঁজ বাবা

স্টাফ রিপোর্টার:: প্রেমিকা নিয়ে দেশ ত্যাগ ছেলে। আর অপহরণ মামলার অভিযোগে বাবা নিখোঁজ। সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের আগফোদ নারাইনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশি হয়রানি আর গ্রেফতারের ভয়ে প্রায় ৮ মাস যাবৎ বাড়িছাড়া ছেলে আনোয়ার হোসেনের বাবা ক্ষুদ্র মুদি দোকান ব্যবসায়ী বশির আহমদ। ওই মামলায় দেশ ত্যাগ করে প্রবাসে রয়েছেন আনোয়ার।

এদিকে নিখোঁজ বশির আহমদের  সন্ধান পেতে স্ত্রী সাকিনা বেগম বাদি হয়ে (৪ জুলাই ২০২৪ইং) এস,এম,পি সিলেট কতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি ( জি.ডি.এন্ট্রি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় গত (০২ জুলাই) ২০২৪ইং তারিখে বশির আহমদ পারিবারিক কাজে নিজ বাড়ি থেকে সিলেট শহরে যান। তিনি ঐদিন সিলেটে জরুরি কাজ শেষে বাড়ী ফিরে আসার কথা ছিল। কিন্তু এদিন রাত-১০ ঘটিকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন যার (নং ০১৮১৯৫৬৫০২৭) বন্ধ পাওয়া যায় এবং তিনি বাড়ী ফিরে আসেন নি। পরদিন (০৩ জুলাই) থেকে নিকট আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তাকে পাও যায়নি। তাঁর নিখোঁজে জীবন ও অবস্থান সম্পর্কে শংকিত হয়ে পড়ে তার পরিবার।

অভিযোগে সূত্রে আরও জানা যায় কানাইঘাট সদর ইউনিয়নের আগকুফা বীরদল গ্রামের আব্দুর রব চৌধুরীর মেয়ে নাহিদা চৌধুরী (২৬) এর সাথে একই উপজেলার গাছাবাড়ি ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বশির আহমদ এর ছেলে আনোয়ার হোসাইন এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ পরিচয় হয়ে দুই জনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতে থাকে তাদের একে-অপরের ভালোলাগা ভালোবাসার সম্পর্ক। এক পর্যায়ে ভালোবাসার টানে গত (০১ নভেম্বর ) ২০২৩ ইং আনোয়ার ও নাহিদা পালিয়ে গিয়ে কোট এর মাধ্যমে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী রেজিস্ট্রার্ড কাবিননামা মূলে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রেম-ঘঠিত উক্ত বিষয়টি আনোয়ার হোসাইনের পরিবার মেনে নিলেও। তাদের বিবাহের দুই  দিন পর নাহিদার পরিবার মেনে নিতে না পারায় নাহিদা চৌধুরীর  পিতা: আব্দুর রব চৌধুরী (৬৪) বাদী হয়ে (৪ নভেম্বর ২০২৩ইং সিলেট  এস. এম.পি কতোয়ালী মডেল থানায় আনোয়ার হোসাইন (২৬) ও তাঁর পিতা: বশির আহমদ (৫৩) এর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪/৫ রেখে অপহরণ মামলা দায়েরের করেন। মামলার নং-১২৮।

নিখোঁজ বশির আহমেদের স্ত্রী সাকিনা বেগম জানান আমার পুত্রবধু নাহিদা চৌধুরীর পরিবার ধনে-জনে ও সামাজিক অবস্থানে আমাদের চাইতে সবল হওয়ার কারনে তারা এই সম্পর্ক তাঁর পরিবার মেনে নিতে পারেনি।

আমার ছেলে আনোয়ার হোসাইন ও পুত্রবধু নাহিদা চৌধুরী মামলা হামলা ও প্রাণের ভয়ে গত (২০ জানুয়ারী) ২০২৩ ইং স্বদেশ ত্যাগ করে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছে। আমাদের পরিবারের ধারণা আমার স্বামী নিখোঁজ হওয়ার পিছনে পুত্রবধু নাহিদার পরিবার জড়িত রয়েছে। এবিষয়ে এস. এম.পি কতোয়ালী মডেল  থানায় অভিযোগ দায়েরের করেছি আশাবাদী পুলিশ প্রশাসন অপরাধীদের শনাক্ত করে আমার স্বামীকে খুজে বের করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়