admin
প্রকাশিত: 9:20 PM, September 24, 2024
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করেন তাঁরা।
সংক্ষিপ্ত এই বৈঠকে, দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার করা, স্বাধীনতা গভীরতর করা, প্রতিষ্ঠান গঠন এবং বাংলাদেশের যুবকদের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীকে ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ নামে একটি শিল্পবই উপহার দেন, যেখানে বিপ্লবের সময় এবং পরবর্তী সময়ে ছাত্র ও যুবকদের আঁকা প্রাচীর চিত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রুডো অধ্যাপক ইউনূসের নেতৃত্ব নেওয়ার জন্য প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতিষ্ঠান গঠনে কানাডার সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করেন কীভাবে পূর্ববর্তী শাসন দেশটির প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে কানাডার বন্ধুত্বের জন্য এবং অন্তর্র্বতীকালীন সরকারকে কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন।
তিনি কানাডাকে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও বেশি ভিসা প্রদানের অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর শুরু করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।
তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। পরবর্তীতে, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি বিশেষ একান্ত বৈঠক করবেন।
তিনি আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক এবং ইতালির প্রধানমন্ত্রী সাথেও সাক্ষাৎ করবেন এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এবং ফ্রেন্ডস অব বাংলাদেশে বক্তব্য রাখবেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী