admin
প্রকাশিত: 10:28 PM, September 24, 2024
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। বিএনপি গত টানা ১৭ বছর ধরে জনগণের প্রত্যাশা পূরণ, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে। এজন্য জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের হামলা-মামলা, জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু বিএনপি দমিয়ে যায়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির তৃনমূল নেতাকর্মীদের সদা সতর্ক থাকতে হবে। আওয়ামী বাকশালীরা আবার যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি মঙ্গলবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে, উপজেলা বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিকের পরিচালনায় স্থানীয় দোলারবাজারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠিক সম্পাদক আবু সুফিয়ান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম ও ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আংগুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, শেখ আপ্তাব আলী, সৈয়দুর রহমান, উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী আমজদ, আনোয়ার হোসেন ময়না, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ – সাধারণ সম্পাদক রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব শংকর কুমার দাস, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আয়েছ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, কামাল হোসেন, বিএনপি নেতা মানিক মিয়া, আলী হোসেন, মজনু মিয়া, আরব আলী, ওসমান আলী, আনর উদ্দীন মেম্বার, নজরুল ইসলাম, আব্দুল মালিক, ময়না মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আলতাফ হোসেন, শাকিল আহমদ, বাবুল আহমদ, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দীন, দোলারবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সুরমান আলী, যুবদল নেতা হায়দার আহমদ, ইসলান উদ্দীন, নোমান আহমদ, ছাত্রদল নেতা সানুর আহমদ ও আকিল মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দবির আহমদ।
সমাবেশে ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে