editor

প্রকাশিত: 2:12 PM, September 26, 2024

সিলেটে ‘টোকেন বাণিজ্যে’ টাকার কুমির আলতাফ

সিলেটে ‘টোকেন বাণিজ্যে’ টাকার কুমির আলতাফ

ডেস্ক রিপোর্ট
এক সময় চালকের সহকারী ছিল সিলেটের আলতাফ হোসেন। টেম্পোতে হেলপারি করে জীবন চালিয়েছেন। কিন্তু গত ৬ থেকে ৭ বছরে সিলেটে অবৈধ সিএনজি-অটোরিকশায় টোকেন বাণিজ্যের মাধ্যমে দু’হাতে টাকার মালিক বনেছেন তিনি। পরিবহন সেক্টরে এক নামেই চিনেন সবাই। চোরাই সিএনজি, বহিরাগত জেলার গাড়ি, সিলেটের অন টেস্ট সিএনজি-অটোরিকশার টোকেন বাণিজ্যের মাধ্যমে চালাতেন। সিলেট দক্ষিণের উপজেলার দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জের সব অবৈধ গাড়ি সড়কে চলে তার কথায়। ৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর তার টোকেন বাণিজ্যে ভাটা পড়েছে। আর সাম্প্রতি সময় সিলেট মেট্রো পুলিশ অবৈধ ধরপাকড় শুরু করার কারণে আলতাফের বাণিজ্যে পুরোপুরি ধস নেমে আসে। এই অবস্থায় সিলেটের সিএনজি-অটোরিকশা শ্রমিকদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন উপ-কমিটির নেতাদের দিয়ে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বৈধ সিএনজি-অটোরিকশার শ্রমিকরা।

আলতাফ মাসে কতো টোকেন বাণিজ্য করেছে? এ প্রশ্নের উত্তরের সঠিক পরিসংখ্যান নেই। তবে শ্রমিক নেতারা গত সপ্তাহে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বলেছেন; হাজার হাজার অবৈধ সিএনজি- অটোরিকশা সিলেট দক্ষিণের উপজেলাগুলোতে চলছে। তারা জানিয়েছেন- এর সংখ্যা কম হলেও ৫ হাজার হবে। বিআরটিএ থেকে নতুন গাড়ির অনুমোদন দেয়া বন্ধ থাকার কারণে টোকেন বাণিজ্যের মাধ্যমে এসব সিএনজি-অটোরিকশা সিলেট নগরে চলছে।

এ কারণে নগরের যানজট তীব্র হচ্ছে। শ্রমিক নেতারা পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন- যদি ৫ হাজার অবৈধ সিএনজি চলে তাহলে মাসে প্রতিটি সিএনজি থেকে টোকেনের বিনিময়ে ১ হাজার টাকা দেয়া হয়। আর টোকেন দিয়ে টাকা উত্তোলন করতো আলতাফ হোসেন। এতে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকার টোকেন বাণিজ্য করা হয়। এই টাকার অর্ধেক অংশ পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগের একটি সিন্ডিকেটের কাছে যেতো। আর অর্ধেক টাকার সিংহভাগ আলতাফ নিয়ে নেয়। কিছু অংশ পরিবহন শ্রমিকদের শীর্ষ নেতাদের কাছেও যায়।

আলতাফের সহকর্মী সিএনজি- অটোরিকশা চালকরা জানিয়েছেন- পেছনে পুলিশের ছায়া থাকায় সিলেটের সিএনজি-অটোরিকশা সেক্টরে মূর্তিমান আতঙ্কের নাম আলতাফ হোসেন। তার দাপটের কাছে খোদ থানার ওসিরাই অসহায় ছিলেন। তার দেয়া টোকেন সড়কে ছিল বৈধ। প্রকাশ্যে গাড়িতে স্থাপন করা হতো তার টোকেন। আর এই টোকেন দেখলে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ কেউই গাড়ি ধরতো না। জকিগঞ্জে বাড়ি আলতাফের। অনেক আগে সে জীবিকার সন্ধানে সিলেটে এসেছিল। দক্ষিণ সুরমায় তখনকার সময় টেম্পো-অটোরিকশা চালক জমসেদের হেলপার ছিল। পরে সে নিজেই ড্রাইভার হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত আলতাফ নিজেও সিএনজি অটোরিকশা চালক ছিল। এরপর সে টোকেন বাণিজ্যের রাজা হয়ে ওঠায় আর গাড়ি চালায়নি। বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে আসা অর্ধশতাধিক চোরাই গাড়ির মালিক সে। এ ছাড়া সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার গাড়িও অবৈধভাবে তার নিয়ন্ত্রণে চলে।

দক্ষিণ সুরমার ভার্থখলা পাম্পের পাশে অফিসে বসে সিলেট জেলা অর্ধেক সিএনজি-অটোরিকশা নিয়ন্ত্রণ করে। টাকার লেনদেন সব হয় ওখানে বসেই। এতে দেখা গেছে মাসে মাসে বড় অঙ্কের টাকা গেছে আলতাফের পকেটে। প্রায় চার বছর আগে আলতাফ নগরের বদিকোনা এলাকায় জমি কিনে। এখন সেখানে বহুতল বাসা নির্মাণ করেছে। টোকেনের টাকায় এই বাসার মালিক হয়েছেন তিনি। এ ছাড়া নামে-বেনামে আরও সম্পত্তির মালিক এখন সে। প্রতি মাসে টোকেন বাণিজ্যের মাধ্যমে তার ১৫ থেকে ২০ লাখ টাকা কামাই হয়েছে। এ ছাড়া জকিগঞ্জে গ্রামের বাড়িতে জমি কিনেছেন বলে জানিয়েছেন তার এক সময়ের সহকর্মী-চালকরা।

তারা জানিয়েছেন- টোকেন বাণিজ্যই আলতাফের মূল ধান্দা। যেসব চালকরা তার টোকেন না নিয়ে সড়কে চলতেন তাদের গাড়ি পুলিশ দিয়ে আটকানো হতো। চালক ও সিএনজি’র মালিককে নানাভাবে হয়রানি করা হতো। পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে; সিলেটে অবৈধ সিএনজি-অটোরিকশাই হচ্ছে যানজটের অন্যতম কারণ। এ কারণে পুলিশের পক্ষ থেকে জেলা ও নগরের সিএনজি পৃথক করার প্রক্রিয়া বহুদিন ধরে চলছে। সম্প্রতি নগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে জোরালো কার্যক্রম শুরু করা হয়েছে। এতে নগরের যানজট কমে আসছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

কিন্তু পরিবহন শ্রমিকরা জানিয়েছেন- আলতাফ এখন শ্রমিকদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছেন। আলতাফ ও তার সহযোগী শ্রমিকরা ক্ষোভ দেখিয়ে পুলিশের কার্যক্রমকে বাধা প্রদান করতে চাইছে। সঙ্গে যোগ দিয়েছেন কিছু চোরাই ও বহিরাগত জেলার গাড়ির ব্যবসায়ীরা। এ নিয়ে বৈধ অটোরিকশা শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে আলতাফ হোসেন গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন; তিনি কখনো টোকেন বাণিজ্যে ছিলেন না। কখনো করেননি। তার বিরুদ্ধে অযথা অপপ্রচার করা হচ্ছে। তবে; নগরের বদিকোনা এলাকায় তার জমি ও বাড়ি তৈরির কথা স্বীকার করেছেন। তবে টাকার উৎস সম্পর্কে তিনি স্পষ্ট কিছু না জানাতে পারেননি।

সূত্র: মানবজমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন