admin
প্রকাশিত: 9:43 PM, September 26, 2024
স্টাফ রিপোর্টার
ক্ষমতা ব্যবহার করে দীর্ঘ দিনযাবত সিলেটের পরিবহন বিভাগকে নিয়ন্ত্র করে আসছেন আবুল কালাম ও জিয়াউল কবির পলাশ। বিগত ৫ আগস্টের পূর্বে সিলেটের প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের ব্যবহার করে পরিবহন থেকে লুটে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। বর্তমান সময়ে বিএনপি-জামায়াতের প্রভাবশালী নেতাদের ব্যবহার করে পরিবহন বিভাগের নিয়ন্ত্র রাখতে ইতিমধ্যে শুরু করেছেন নানা কৌশল।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন সিলেট জেলার সাধারণ বাস, মিনিবাস মালিকবৃন্দ।
মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শনিবার (১৭ আগস্ট) দুপুরে সিলেট-ঢাকাদক্ষিণ বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-টুকেরবাজার মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের চেয়ারম্যান, বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-ঢাকাদক্ষিণ বাস, মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেলিম আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-তামাবিল মালিক গ্রুপের সদস্য মামুন মিয়া, সিলেট-জগন্নাথপুর মালিক গ্রুপের সদস্য শাহজাহান মিয়া, ইরন মিয়া, সিলেট-মৌলভীবাজার মালিক গ্রুপের সদস্য ফানসুর আলী, সুহেল আহমদ, সিলেট-ঢাকাদক্ষিণ মালিক গ্রুপের সদস্য মাসুদুর রহমান চৌধুরী, মিসবাহ উদ্দিন, সিলেট-জকিগঞ্জ মালিক গ্রুপের সদস্য আব্দুল মন্নান, আনোয়ার হোসেন, সিলেট-তামাবিল মালিক গ্রুপের সদস্য সাহেদ আহমদ, সাগরিকা পরিবহন মালিক সমিতির সদস্য নোমান উদ্দিন, কামরান আহমদ, মিতালী মালিক সমিতির সদস্য ফরহাদ আহমদ, সিলেট-জগন্নথপুর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বিগত ২০১৬ হতে ২০২৪ ইং (জুন) পর্যন্ত জেলা মালিক সমিতির আয়-ব্যয়ের হিসাব না দিয়ে দলীয় প্রভাব বিস্তার করে বৈষম্যমূলক ভাবে সাধারণ মালিকদের অবমূল্যায়ন করেন। নির্বাচন বিহীন দলীয় ব্যক্তি দ্বারা কমিটি গঠন করে বে-আইনী ভাবে চাঁদা আদায় করে নিজেদের এবং আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দিয়ে অবৈধ কমিটি বহাল রেখেছেন। যা সড়ক পরিবহন আইনের পরিপন্থী। সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সাধারণ মালিক কোন আয়-ব্যয়ের হিসাব নিতে পারেনি। বরং এ ব্যাপারে কথা বললে, বিভিন্ন ধরনের হয়রানী ও দমন পীড়নের ব্যবস্থা নিতেন বলে জানানো হয়। সভায় বর্তমান কমিটি বিগত বছরগুলোতে প্রায় ৩ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে জানানো হয়।
বক্তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সকল সাধারণ মালিকগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
এদিকে গত ৫ আগস্ট সিলেট নগরীর ক্বীনব্রিজের নিচে আলী আমজাদের ঘড়ির পাশে গুলিতে প্রাণ হারান দক্ষিণ সুরমার ভার্থখলা ঝালোপাড়ার নিখীল চন্দ্র করের ছেলে পংকজ কুমার কর কোতোয়ালি থানায় মামলা সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
এছাড়াও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশের বিরুদ্ধে জালিয়াতি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে।
আবুল কালাম বিএনপি নেতা হিসেবে বেশ কয়েকবার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৯ সালে ২৬ জানুয়ারি তৎকালিন সংসদ সদস্য মাহমুদ উস সামাদের হাতে ফুলের তোড়া দিয়ে বিশাল সংবর্ধনার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দান করেন। সেই থেকে আর কালাম-পলাশ আরো বেপরোয়া হয়ে উঠেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতক থাকলেও কালাম-পলাশ অধিপত্য বিস্তারে সক্রিয়।
দৈ,সি,স:এম.এন.আই (পর্ব-১)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক