admin

প্রকাশিত: 6:11 PM, November 30, 2020

সালমান শাহর নায়িকা শিল্পী পরিবারসহ করোনায় আক্রান্ত

সালমান শাহর নায়িকা শিল্পী পরিবারসহ করোনায় আক্রান্ত

কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পীসহ তাঁর পরিবারের সদস্যরা। শিল্পীর স্বামী ও দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) শিল্পীসহ তাঁর স্বামী ও দুই সন্তান করোনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন ‘প্রিয়জন’-খ্যাত এই অভিনেত্রীর পরিবারের সদস্যরা। সোমবার সকালে চিত্রনায়িকা শিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্পী বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ এক মাস থেকে আমার স্বামী অফিস করছেন। এর মধ্যে তার জ্বর আসে।পরে আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) কভিড-১৯ পরীক্ষা করাই। আমাদের চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

শিল্পী বলেন, বাসায় আমার আম্মা থাকেন। তিনি সংক্রমিত হননি। কাজের লোকও সুস্থ আছে। আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

প্রসংগত ১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এক এক করে আমিন খান, বাপ্পারাজ, মান্না, রিয়াজ, রুবেলসহ বেশ কজন জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে সফল সিনেমা উপহার দিয়েছেন। অমর নায়ক সালমান শাহর সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি।

শিল্পীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়